,

সানি লিওনের সাফল্যের রহস্য…

sunny-leone-বিনোদন ডেস্ক : এই মুহূর্তে সফল ভারতীয়দের তালিকা বানাতে বসলে অবধারিতভাবে তার নাম উঠে আসবে। তাকে নিয়ে, তার কেরিয়ার নিয়ে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আলোকপাত করেছে এবং করে চলেছে গণমাধ্যম। পর্ন ইন্ডাস্ট্রি থেকে বলিউড— সানি লিওনের যাত্রারেখাটিকে নিয়ে চর্চা করেছেন জ্যোতিষশাস্ত্র এবং সংখ্যাতত্ত্ববিদরাও। তাদের আলোচনায় উঠে এসেছে ৩৫ বছর বয়সি এই সুন্দরীর সাফল্যের পেছনে থাকা রহস্য। বিশেষ করে সংখ্যাতত্ত্ববিদরা তার সাফল্য বিষয়ে বেশ কিছু তথ্য দিয়েছেন, যা সত্যিই রোমাঞ্চকর।

• সানির জন্ম ১৯৮১ সালের ১৩ মে। নিউমেরোলজি অনুযায়ী, তার ‘রুলিং নাম্বার’ হল ৪ (৩+১)। এমন জাতকের গ্রহ-অবস্থান খুবই আশ্চর্যের হয়। বিশেষ করে রাহু এদের চরিত্র গঠনে অগ্রণী ভূমিকা নেয়। এরা এমন সব বিন্দু থেকে জীবনকে দেখতে সমর্থ হন, যা অন্য মানুষ সচরাচর পারেন না। এদের চরিত্রে তার্কিক হয়ে ওঠার প্রবণতাও থাকে।

• সানির রুলিং নাম্বার ৪ তাকে প্রথা ভেঙে বেরনোর শক্তি দান করে। অনেক সময়েই এই শক্তিকে মানুষ ভুল বোঝে। এদের অনেক গুপ্ত শত্রুও তৈরি হয়। কিন্তু এদের ইচ্ছাশক্তি সেই সব বাধা অতিক্রম করতে এদের সাহায্য করে। এরা জানেন কতটা এগোতে হয়, কখন এগোতে হয় এবং অবশ্যই খখন নিজেকে নিয়ন্ত্রণ করতে হয়।

• সংখ্যাতত্ত্বের বিচারে সানি একজন সুপরিকল্পী ব্যক্তিত্ব। তার ‘লাইফ পাথ নাম্বার’ হল ১। এমন ক্ষেত্রে জাতক তার কেরিয়ারের জন্য অতুল পরিশ্রম করতে প্রস্তুত থাকেন। যে কোনও উপায়ে তারা লক্ষ্যে পৌঁছতে চান।

• সংখ্যাতত্ত্ব জানাচ্ছে, সানির ‘ইউনিভার্সাল ইয়ার নাম্বার’ এবং ‘পার্সোনাল ইয়ার নাম্বার’ ৮। এমন যোগ জাতকের জীবনে স্থায়িত্ব এনে দেয়।

• সানির ভবিষ্যৎ সম্পর্কেও কথা বলছে সংখ্যাতত্ত্ব। সার্বিক বিশ্লেষণ থেকে জানা যাচ্ছে যে, তিনি ভূসম্পত্তিতে বিপুল অর্থ বিনিয়োগ করতে পারেন। এবং সেই সঙ্গে এও জানা যাচ্ছে যে তার পায়ে কোনও রকমের আঘাত লাগার সম্ভাবনা রয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা