,

উপার্জনের ৯০ শতাংশই দান করেন দরিদ্র মানুষদের কল্যাণে -নানা পাটেকর

photo-1468074495বিলাসবহুল জীবনযাপনের জন্য বলিউড তারকাদের খ্যাতি আছে। বলা হয়, বলিউডের তারকারা নিজের উপার্জনের বড় অংশই খরচ করেন বিলাসী জীবনযাপনের পেছনে। তবে এঁদের মধ্যে ব্যতিক্রমও আছেন।

এই ব্যতিক্রমের সবচেয়ে বড় উদাহরণ হলেন অভিনেতা নানা পাটেকর। বলিউডের শক্তিশালী এই অভিনেতা সব সময়ই তাঁর উপার্জনের ৯০ শতাংশ দরিদ্র মানুষদের কল্যাণে ব্যয় করেন। আর এ নিয়ে প্রচার-প্রচারণারও ধার ধারেন না তিনি।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভীষণ বিলাসী জীবন কাটানোর সক্ষমতা ছিল নানা পাটেকরের। কিন্তু তা না করে এখনো নিজের মায়ের সঙ্গে ছোট একটি অ্যাপার্টমেন্টে বাস করেন তিনি।

ভারতের মারাঠওয়াডা এলাকায় অভাবের তাড়নায় আত্মহত্যা করা ৬২ জন কৃষকের পরিবারকে প্রতি মাসে ১৫ হাজার রুপি করে ভাতা দেন নানা পাটেকর। তিনি নিজে গিয়ে এসব পরিবারের সঙ্গে দেখা করে আসেন। এ ছাড়া ওই কৃষকদের বিধবা স্ত্রীদের হাতে নিজেই তুলে দেন ১৫ হাজার রুপির চেক।

দেশের দরিদ্র কৃষকদের উন্নয়নের জন্য একটি সংস্থা তৈরি করেছেন শক্তিমান এই অভিনেতা। বিভিন্ন উৎস থেকে তিনি ২২ কোটি টাকা সংগ্রহ করেছেন, যা কৃষকদের উন্নয়নে ব্যয় করা হবে। এই মুহূর্তে তাঁর সংস্থার প্রধান লক্ষ্য শুকিয়ে যাওয়া জলাধারগুলোতে পানির ব্যবস্থা করা। যাতে করে দরিদ্র কৃষক ও তাদের পরিবারগুলোর কাছে সুপেয় পানি সরবরাহ করা যায়।

মানুষের জন্য কেন কাজ করেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নানা পাটেকর বলেন, ‘মৃত্যু পর্যন্ত বেঁচে থাকার কারণ খুঁজে পেয়েছেন তিনি।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা