,

আখাউড়া স্হল বন্দরে আবারো আমদানি- রফতানী শুরু

d6b19b69-2c73-42f7-9039-aa0822d8834bআমির জাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে টানা ছয় দিন ছুটি শেষে আবারো দেশের অন্যতম বৃহৎ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে পণ্য আমদানি-রফতানি শুরু হয়েছে। শনিবার সকাল থেকে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়। এর ফলে বন্দর ফিরেছে তার চিরচেনা রূপে।
তবে বন্দরে আমদানি-রফতানি বন্ধ থাকলেও বিশেষ ব্যবস্থায় আখাউড়া-আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।
আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মো. হাসিবুল হাসান বিষয়টি নিশ্চিত করে আমাদের কে জানান, পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে গত রোববার (০৩ জুলাই) থেকে বৃহস্পতিবার (০৭ জুলাই) পর্যন্ত পাঁচ দিনের জন্য আখাউড়া স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ছিল। তবে শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় শনিবার সকাল থেকে ভারতে পাথর রফতানির মধ্যদিয়ে আবারো আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে।
উল্লেখ্য, প্রতিদিন আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের সেভেন সিস্টারখ্যাত সাতটি অঙ্গরাজ্যে মাছ, পাথর, সিমেন্ট, প্লাস্টিকসহ অর্ধ-শতাধিক পণ্য রফতানি করা হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা