,

কেরালাতে নিখোঁজ ১৫ জন, আইএসে যোগ!

 
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কেরালা রাজ্যের কাসারগদ ও পালাক্কাদ জেলা থেকে মধ্যপ্রাচ্যে গিয়েছিল এরকম তরুণদের মধ্যে গত একমাসে কমপক্ষে ১৫ জন নিখোঁজ হয়েছেন। সাম্প্রতিক জঙ্গিবাদী পরিস্থিতির বিবেচনায় তাদের পরিবার থেকে এখন ধারণা করা হচ্ছে, তারা খুব সম্ভবত ইরাক ও সিরিয়ায় ঘাঁটি গেড়ে থাকা ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি সংগঠনে যোগ দিয়েছেন।

 

2016_07_09_18_03_00_KNDzvDEQYYYUAYOn2uc1V713pcZyqI_original

কাসারগাদের এমপি পিকুরানাকারন বলেছেন, কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ান বিষয়টি তদন্ত করার জন্য ইতিমধ্যে পুলিশকে নির্দেশ দিয়েছেন। নিখোঁজদের প্রত্যেকেই ৩০ বছরের কম বয়সী।

নিখোঁজ ব্যক্তিদের পরিবার জানিয়েছে, গত এক মাসে তাদের সাথে কোন যোগাযোগ করেনি ঐ তরুণরা। তারা মধপ্রাচ্যে গিয়েছিল ধর্মীয় উচ্চশিক্ষা গ্রহণের জন্য। কিন্তু এখন মনে হচ্ছে, তারা জঙ্গিবাদী আদর্শে উজ্জীবিত হয়ে যোগ দিয়েছে আইএসের খেলাফত আন্দোলনে।

কাসারগাদ জেলার পঞ্চায়েত সদস্য মুস্তাফা বলেছেন, ঈদের সময় নিখোঁজ ২ তরুণের বাবামা হোয়াটস অ্যাপ মেসেঞ্জারে একটি মেসেজ পেয়েছেন। এরকম একটি মেসেজে লেখা ছিল- আমরা আর ফিরে আসছি না। এখানে স্বর্গীয় আইন। তোমাদেরও উচিত এখানে যোগ দেয়া। আরেকটি মেসেজে লেখা ছিল- আমরা আইএসে যোগ দিয়েছি মার্কিনীদের বিরুদ্ধে লড়াই করার জন্য।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা