,

ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ, ট্রেন চলাচল বন্ধ

photo-1468077713ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার পাগাচং এলাকায় দুই দল গ্রামবাসীর সংঘর্ষের কারণে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট পথে প্রায় দেড় ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ ছিল। আজ শনিবার রাত সাড়ে ৯টার দিকে রেল যোগাযোগ চালু হয়।

বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের সহকারী স্টেশনমাস্টার শাহ মাইনুল হোসেন জানান, আজ রাত ৮টায় ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার পাগাচং এলাকায় দুই দল গ্রামবাসী সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় তারা রেলপথের ওপর অবস্থান নিয়ে রেললাইন অবরোধ করে।

এই ঘটনায় ঢাকাগামী সোনার বাংলা এক্সেপ্রেস ট্রেন, আখাউড়াগামী তিতাস কমিউটার ট্রেনসহ বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্থানে আটকা পড়ে। এতে কয়েক হাজার যাত্রী দুর্ভোগে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের সরিয়ে দিলে রাত সাড়ে ৯টায় ট্রেন চলাচল শুরু হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা