,

কারবারকে হারিয়ে স্টেফির রেকর্ড ছুঁলেন সেরেনা

saranaস্পোর্টস ডেস্ক : মঞ্চটা তৈরিই ছিল। অ্যাঞ্জেলিক কারবারকে হারাতে পারলেই উন্মুক্ত যুগের মহিলা টেনিসে সর্বকালের সর্বোচ্চ ২২টি গ্র্যান্ড স্লামের অধিকারী স্টেফি গ্রাফের রেকর্ড ছুঁতে পারবেন সেরেনা উইলিয়ামস। অপেক্ষা ছিল ফাইনালটা শেষ হওয়ার। সেটাও হলো। ফলও আসলো যুক্তরাষ্ট্রের ৩৪ বছর বয়সী সেরেনার পক্ষেই।

শনিবার সন্ধ্যায় ফাইনালে রোমাঞ্চকর এক লড়াই শেষে অ্যাঞ্জেলিক কারবারকে ৭-৫, ৬-৩ গেমে হারিয়ে উইম্বলডন ওপেনের শিরোপা জিতলেন সেরেনা উইলিয়ামস। এর মধ্য দিয়ে স্টেফির ছুঁয়ে ফেললেন মার্কিন কৃষ্ণকলি। ক্যারিয়ারে ২৭তম গ্র্যান্ড স্লাম ফাইনালে এসে অসাধারণ এই কীর্তি গড়লেন তিনি। এটি উইম্বলডনে সেরেনার জেতা সপ্তম শিরোপা।

গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনে কারবারের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল সেরেনার। এবারের ফাইনালটা তাই মার্কিন তারকার জন্য ছিল প্রতিশোধেরও। আর সেই মিশনে নেমে ম্যাচের শুরু থেকেই নিজের আধিপত্য ধরে রাখেন সেরেনা। দুটি সেটই জিতে নেন সরাসরি। প্রথম সেটের ব্যবধান ৭-৫, আর দ্বিতীয়টির ব্যবধান ৬-৩।

এদিকে, ক্যারিয়ারের দ্বিতীয়বারের মতো গ্রান্ড স্লাম জয়ের মিশনে নেমেছিলেন কারবার। সেই মিশনে হেরে গিয়ে ‘হতাশ’ তিনি। তবে চ্যাম্পিয়ন সেরেনাকে অভিনন্দন জানাতে ভুল করেননি এই জার্মান ললনা। বলেন, ‘আমি সেরেনাকে অভিনন্দন জানাতে চাই। তুমি সত্যিই অনেক ভালো খেলেছ। এটা তোমারই প্রাপ্য। তুমি গ্রেট মানুষ, গ্রেট চ্যাম্পিয়ন। আরো ভালো কর, এই কামনা থাকল। তোমার বিপক্ষে খেলতে পারাটাও সম্মানের। আমি তোমাকে ধন্যবাদ দিচ্ছি। তুমি অসাধারণ একজন খেলোয়াড়।’

অপরদিকে, রানার্স-আপ অ্যাঞ্জেলিক কারবারকে যোগ্য প্রতিপক্ষ আখ্যা দিয়ে তাকে প্রশংসার বানে ভাসালেন সেরেনা। বলেন, ‘শিরোপা জিততে পারাটা সবসময়ই ভালো অনুভূতির। অ্যাঞ্জলিকের খেলা আমি পছন্দ করি। সে আসলেই যোগ্য প্রতিপক্ষ। খেলার সময় যখন তার সঙ্গে কথা বলি, তখন বুঝতে পারি সে দারুণ একজন মানুষ। তার হাস্যোজ্জ্বল চেহারা আমার ভীষণ পছন্দ। অ্যাঞ্জিকে ধন্যবাদ।’

উল্লেখ্য, উইম্বলডন ওপেনে এবার সপ্তম স্বর্গে পা রাখলেন সেরেনা। তার বাকি শিরোপাগুলোর মধ্যে রয়েছে ৬টি অস্ট্রেলিয়ান ওপেন, ৬টি ইউএস ওপেন ও ৩টি ফ্রেঞ্চ ওপেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে