,

হবিগঞ্জে বজ্রপাতে ৩ চা শ্রমিক নিহত

thunderনিউজ ডেস্ক : হবিগঞ্জের বাহুবল উপজেলার আমতলী চা বাগানে বজ্রপাতে সহোদরসহ ৩ চা শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন। শুক্রবার রাত ৯টায় উপজেলার আমতলী চা বাগানে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আমতলী চা বাগানের শ্রমিক সঞ্জয় উড়া (২২) ও তার ভাই দ্বিপক উড়া (১৪) এবং প্রতিবেশী দুর্গার মেয়ে রজনী (১১)। আহত হয়েছেন বিল্পব (১৪)। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবনতি ঘটলে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়।

বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতে জেলার বিভিন্ন স্থানে প্রচণ্ড বৃষ্টিপাত হয়। এ সময় বিকট শব্দে বজ্রপাত হলে এ দুর্ঘটনা ঘটে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা