,

বাংলাদেশে আইএসের অস্তিত্ব নেই : শোলাকিয়ার ইমাম

photoনিউজ ডেস্ক : বাংলাদেশে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএসের অস্তিত্ব নেই বলে মন্তব্য করেছেন শোলাকিয়া ঈদের জামাতের ইমাম মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ।

তিনি বলেন, ‘দেশে আইএস বলে কিছু নেই। এখানে জামায়াত-শিবির আইএসের প্রোক্সি দিচ্ছে। যেখানে জামায়াত-শিবির আছে, সেখানে আইএসের প্রয়োজন পড়ে না।’

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে শনিবার বিকেলে এক যৌথসভায় এমন মন্তব্য করেন তিনি। আগামী ১১ জুলাই কেন্দ্রীয় শহীদ মিনারে সন্ত্রাস বিরোধী সমাবেশ সফল করার জন্য যৌথসভা আহ্বান করা হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন ১৪ দলীয় জোটের মুখপাত্র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সুরঞ্জিত সেনগুপ্ত, বেগম মতিয়া চৌধুরী, মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন প্রমুখ। উপস্থিত ছিলেন ১৪ দলের কেন্দ্রীয় নেতারা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা