,

বার্সাকেও বিদায় জানাচ্ছেন মেসি?

_88240023_messiস্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনা দল থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন লিওলেন মেসি কোপা আমেরিকা জয় করতে না পারার পরপরই। এবার বার্সেলোনাকেও বিদায় জানাচ্ছেন, দীর্ঘ দিনের সম্পর্কে কি তবে এ বার ছেদ পড়তে চলেছে? ইঙ্গিত অন্তত তেমনটাই।

দিন দু’য়েক আগে স্পেনের আদালতে আইনি হেনস্থার পর মেসির বাবা হোর্হে দেখা করলেন চেলসি-র মালিক রোমান আব্রামোভিচের সঙ্গে। এই ঘটনাতেই উস্কে গিয়েছে জল্পনা।

আপাতত আর্জেন্টিনীয় স্টারকে দলে পেতে সপ্তাহে ৮ লাখ ইউরো দিতেও রাজি চেলসি। তা যদি হয়, তবে এটা প্রিমিয়ার লিগের অন্যতম বড় চুক্তি হতে চলেছে। তবে মেসির এমন সিদ্ধান্তে অবাক হননি অনেকে। কারণ, ট্যাক্স ফাঁকির মামলায় বার্সার পক্ষ থেকে তেমনভাবে সহযোগিতা পাননি মেসি। তা নিয়ে পরিবারের সামনে ক্ষোভ প্রকাশ করেছেন এই স্টার।

লা লিগার প্রেসিডেন্ট হাভিয়ের তেবাস যদিও এই সম্ভাবনার কথা আগেই বলেন, তার কথায়, ‘আমি জানতাম হয়তো সেমি লা লিগা থেকে সরে যেতে পারেন। লা লিগার তরফ থেকে তবে তাকে শুধুমাত্র একটা কথাই বলতে চাই, আমরা বিশ্বাস করি তিনি নির্দোষ।’

এর আগে পেপ গুয়ার্দিওলা ম্যান সিটির দায়িত্ব নেয়ার পর মেসির দিকে ঝাঁপিয়েছিল তারা। তবে শেষ পর্যন্ত আশা ছেড়ে দেন পেপ। তিনি বলেন, ‘মেসির বার্সায় থাকাই ভালো।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা