,

নতুন ইতিহাসের জন্ম দিল মহাবীর ‘সুলতান’

samnভারতীয় সিনেমার ইতিহাসে মুক্তির তিন দিনেই অতীতের সব রেকর্ড ছাড়িয়ে নতুন ইতিহাস গড়লো সুপারস্টার অভিনেতা সালমান খান অভিনীত চলতি বছরের সবচেয়ে আলোচিত সিনেমা ‘সুলতান’। মুক্তির তিন দিনেই ১০৬ কোটি রূপি আয় করে নিজের আরেক ইতিহাস সৃষ্টি করা ছবি ‘বজরঙ্গি ভাইজান’-এর রেকর্ডও ছাড়িয়ে গেলেন তিনি।

ভারতের সিনেমার ইতিহাসে এর আগে আর এমনটি হয়নি যে, ঈদে কোনো ছবি মুক্তি পেয়েছে আর সেটা বক্স অফিসে প্রথম দিনেই চল্লিশ কোটি রূপি বা তার কাছাকাছি আয় করেছে। অথচ সেই অসাধ্য কাজটায় করে দেখালেন সুপারস্টার সালমান খান। মুক্তির প্রথম দিনে এমন রেকর্ড স্পর্শ করার পর এবার মাত্র তিন দিনে ১০৬ কোটি রূপি আয় করে অতীতের সমস্ত রেকর্ড ছাড়িয়ে বলিউডে নতুন ইতিহাস গড়লো ছবিটি। এর আগে মুক্তির তিন দিনে ১০১ কোটি রূপি আয় করে রেকর্ডের জন্ম দিয়েছিল গত বছর ঈদে মুক্তি পাওয়া ছবি ‘বজরঙ্গি ভাইজান’।

আগেই কথা ছিল ঈদুল ফিতরে ভারতসহ সাড়া বিশ্বের সিনেমা দর্শকদের বিশাল উপহার দিতে যাচ্ছেন সুপারস্টার সালমান খান ও আনুশকা শর্মা। ঈদ উপলক্ষ্যে ৬ জুলাই ভারতের সিনেমা হলে মুক্তি পাওয়া সালমান-আনুশকার তুমুল সেই আলোচিত ‘সুলতান’ ছবিটি মুক্তির দ্বিতীয় ও তৃতীয় দিনে ছবিটি আয় করে যথাক্রমে ৩৫ কোটি এবং ৩১ কোটি রূপি। যা বলিউডের ইতিহাসে মস্ত রেকর্ড।

তিন দিনে ‘সুলতান’-এর রেকর্ড:
তিন দিনে ১০৬ কোটি রূপি আয় করে ভারতের ইতিহাসে সর্বোচ্চ আয় করার রেকর্ড গড়লো ছবিটি। এরআগে মাত্র তিন দিনে শত কোটি রেকর্ড স্পর্শ করার ইতিহাস শুধু তারই ছবি ‘বজরঙ্গি ভাইজান’-এর ছিল।
তিন দিনে শত কোটি রূপি আয় করা দ্বিতীয় ছবি ‘সুলতান’।
‘সুলতান’ ছাড়া মুক্তির প্রথম তিন দিনেই বক্স অফিসে ত্রিশ কোটি রূপি আয় করা একমাত্র সিনেমা ‘ধুম ৩’।

পাঁচ হাজার প্রেক্ষাগৃহে ‘সুলতান’:
মুক্তির আগেই শোনা গিয়েছিল যে, ‘সুলতান’ ছবিটি মুক্তি পেতে পারে ভারতের বিভিন্ন অঞ্চলের অন্তত পাঁচ হাজার সিনেমা হলে। আর এটা যদি হতোই তাহলেও প্রেক্ষাগৃহ দখলের দিক দিয়েও হয়ে যেত রেকর্ড। তবে ভারতে পাঁচ হাজার সিনেমা হলে ছবিটি মুক্তি না পেলেও প্রায় চার হাজারেরও বেশি সিনেমায় মুক্তি পায়। আর ভারতসহ বিশ্বজুড়ে ছবিটি মোট ৫১০০টি পর্দায় একযোগে মুক্তি পেল।

সুলতান’-এর বাজেট:
এই সিনেমায় সুপারস্টার সালমান খান কোনো পারিশ্রমিক নেননি। তার পারিশ্রমিক নির্ভর করবে ছবিটির ব্যবসা সফলতার উপর। সালমানের পারিশ্রমিক ছাড়াই ‘সুলতান’ নির্মাণে ব্যয় হয়েছে ৯০ কোটি রূপি। প্রোডাকশন খরচ ৭০ কোটি রূপি আর বিজ্ঞাপনে খরচ হয়েছে ২০ কোটি রূপি।

মস্ত রেকর্ডের পথে ‘সুলতান’:
এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে, চলতি সপ্তাহেই ছবিটি অন্তত ২০০ কোটি রূপি আয় করে ফেলবে। সব মিলিয়ে গত বছরে রেকর্ড করা সালমানের ‘বজরঙ্গি ভাইজান’ ও ‘প্রেম রতন ধন পায়ো’ ছবি দুটোকেও ছাড়িয়ে যেতে পারে।

প্রসঙ্গত, পাঞ্জাবের হরিয়ানার এক মহাবীর চরিত্র ‘সুলতান’। যার কাছে পরাভূত সমস্ত কুস্তিগীররা। সেই ঐতিহাসিক চরিত্রেকেই সিনে-পর্দায় আনলেন আলি আব্বাস জাফর। যে চরিত্রে প্রথম দিনেই মাতিয়ে দিলেন সালমান খান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে