,

আমির-সালমান আমার থেকে বড় তারকা : শাহরুখ

photo-বিনোদন ডেস্ক : বলিউডে তিন খানেরই জনপ্রিয়তা ব্যাপক- শাহরুখ খান, সালমান খান আর আমির খান। ফিল্মি দুনিয়ায় তাঁদের যাত্রাও শুরু প্রায় এক সাথেই। সেই নব্বই দশকের শুরুর দিকে। এরপর একে একে পার করে ফেলেছেন দীর্ঘ পঁচিশ বছরের তারকাজীবন।

বড় তারকাদের মধ্যে একটু প্রতিযোগিতা তো থাকেই। কিন্তু বলিউড খানদের মধ্যে এ প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা বারবারই মোড় নিয়েছে ঝগড়ার দিকে। নতুন নতুন দ্বন্দ্ব-বিরোধ নিয়ে তারা প্রায়ই থাকতেন পত্রপত্রিকার শিরোনামে। বিশেষ করে ক্যাটরিনা কাইফের জন্মদিনে শাহরুখ-সালমানের ঝগড়া রীতিমতো ‘বিখ্যাত’।

তবে তিন খানের মধ্যে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে বেশ কিছুদিন ধরেই। কয়েকটি অনুষ্ঠানে তারা একসঙ্গে অংশগ্রহণও করেছেন। বিভিন্ন আলোচনায় তুলে ধরছেন নিজেদের মধ্যে ভাব-ভালোবাসার কথাও।

এ ধারাবাহিকতায় সম্প্রতি বলিউড বাদশা শাহরুখ খান নিজেদের সম্পর্কে মুখ খুলছেন। তিনি বললেন, ‘আমির-সালমান আমার থেকে বড় তারকা।’ খবরটি জানিয়েছে ভারতের পত্রিকা দি ইন্ডিয়ান এক্সপ্রেস।

শাহরুখ বলেন, ‘আমির, সালমান আর আমার মধ্যে বেশ মিল রয়েছে। আর পরস্পরের প্রতি আমাদের অনুভূতিও এক। আমার মনে হয়, আমির-সালমান আমার থেকে বড় তারকা।’ এরপর শাহরুখ প্রশ্নকারীদের বলেন, ‘আপনারা এই প্রশ্ন সালমানকে করেন। দেখবেন উত্তর একই আসবে।’

তিন খানের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হচ্ছে দেখে খুশি ভক্তরাও। যাঁরা উজাড় করে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিকে এতটা দিয়েছেন, তাঁদের মিলন চান বি-টাউনের অনেক অভিনেতা-অভিনেত্রীও। তবে চিরপ্রতিদ্বন্দ্বী এই খানদের জোড়া লাগা সম্পর্ক কতদিন টিকবে তা বলে দেবে ভবিষ্যৎই।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে