,

১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযান অব্যাহত : দুই যুবক আটক

01অদ্য ০৮ জুলাই ২০১৬ তারিখ ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল এর অধীনস্থ সিংগারবিল সীমান্ত ফাঁড়ীর হাবিলদার মোঃ আব্দুল মান্নান এর নেতৃত্বে বিকাল ৪টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার কাশিনগর এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে ০৬ বোতল নেশা জাতীয় স্কফ সিরাপসহ একটি মোটর সাইকেল ও দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতরা হলেন- মোঃ সেন্টু মিয়া (৩০), পিতা- মৃত মান্নান, গ্রাম- কাশিনগর, পোঃ- সিংগারবিল, থানা-বিজয়নগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া এবং মোঃ সুমন মিয়া (২৮), পিতা-মোঃ আবুল ফয়েজ, গ্রাম-নলঘরিয়া, পোঃ-সিংগারবিল, থানা-বিজয়নগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া। আটককৃত আসামীদের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-১৯৯০ অনুযায়ী অবৈধভাবে মাদকদ্রব্য বহনের দায়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট আক্তার উননেছা শিউলী, উপজেলা নির্বাহী অফিসার, বিজয়নগর এর উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক মোঃ সুমন মিয়াকে ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদন্ড এবং মোঃ সেন্টু মিয়াকে ৩,০০০/- টাকা অর্থ দন্ড শাস্তি প্রদান করা হয়েছে।

অপরদিকে আজমপুর সীমান্ত ফাঁড়ীর হাবিলদার মোঃ কামরুজ্জামান এর নেতৃত্বে সকাল সাড়ে ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া উপজেলার রাজাপুর নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা ৬৫ বোতল ফেনসিডিল এবং ০৪ বোতল হুইস্কি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এছাড়া একই সীমান্ত ফাঁড়ী কর্তৃক সকাল সাড়ে ৮টায় ঐ উপজেলার আজমপুর নামক স্থানে নিয়মিত অভিযান পরিচালনা করে আরও ২৫ বোতল স্কফ আটক করে। আটকৃত এইসব মালামালের আনুমানিক মূল্য তিন লক্ষ চুয়াল্লিশ হাজার চারশত টাকা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা