,

আসছে ‘সুলতান ২’!

sultanবিনোদন ডেস্ক : পবিত্র ঈদ উপলক্ষ্যে মুক্তি পেয়েছে বলিউড সুপারস্টার সালমান খান অভিনীত ‘সুলতান’। এরই মধ্যে মোটামুটি নিশ্চিত একটা খবর। আসছে ‘সুলতান ২’। খবরটা শুনে হয়তো লাফিয়ে উঠবেন ভাইজানের ভক্তরা! কিন্তু বি-টাউন এই খবরেই এখন সরগরম হয়ে উঠেছে। ছবি মুক্তির মাত্র তিন দিনের মধ্যেই হঠাত্ ‘সুলতান’-এর সিক্যুয়াল তৈরির ভাবনা? শোনা যাচ্ছে, ব্যাপারটা নাকি সত্যিই তাই!

এমনিতেই সালমানের যে কোনও ছবি অনায়াসেই ১০০ কোটির বেঞ্চমার্ক পেরিয়ে যায়। তবে আলি আব্বাস জাফর পরিচালিত এই ফিল্মটির থেকে বলিউড বক্স অফিসের প্রত্যাশা অনেকটাই বেশি। ছবি মুক্তির পর সুলতান সকলের প্রত্যাশা পূরণের দিকেই এগোচ্ছে। ছবিটির বাণিজ্যিক সাফল্য যে আকাশছোঁয়া হতে চলেছে, তার ইঙ্গিত মিলেছিল প্রথম দিনেই। বিশেষজ্ঞদের মতে, ‘সুলতান’ ভাঙতে পারে বক্স অফিসের সব রেকর্ড। প্রথম দু’দিনে ‘সুলতান’-এর মোট আয় ৭৩.৭ কোটি টাকা। যে গতিতে এগোচ্ছে ‘সুলতান’ তাতে ১০০ কোটির বেঞ্চমার্ক হয়তো তিন দিনেই পেরিয়ে যাবে ছবিটি।

আর ‘সুলতান’-এর এই সাংঘাতিক সাফল্য দেখে নাকি দারুন উচ্ছ্বসিত প্রযোজক আদিত্য চোপড়া। শোনা যাচ্ছে, আদিত্য নাকি আলি আব্বাস জাফরকে ‘সুলতান ২’-এর চিত্রনাট্য লেখা শুরু করে দিতে বলেছেন।

এ বার শুধু অপেক্ষা ‘সুলতান ২’ নির্মাণের আনুষ্ঠানিক ঘোষণার।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা