,

সূত্রাপুরে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

loনিজস্ব প্রতিবেদক : রাজধানীর সূত্রাপুর থানার ধোলাইখালের রোকনপুরে রাজীব হাসান (৩৮) নামের এক যুবলীগ নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। নিহত রাজীব হাসান ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের উপ অর্থসম্পাদক বলে জানিয়েছেন তাঁর স্বজনেরা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে একটার দিকে গুলিবিদ্ধ রাজীব হাসানকে সেখানে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা তাঁকে মৃত ঘোষণা করেন। রাজীবের মাথায় তিনটি গুলির ক্ষত চিহ্ন দেখা গেছে।

সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন কুমার বলেন, রোকনপুরের সড়কে গুলিবিদ্ধ অবস্থায় রাজীব পড়ে ছিলেন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে বেসরকারি একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা তাঁকে মৃত ঘোষণা করেন। পরে সেখান থেকে লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তিনি বলেন, কারা কেন তাঁকে হত্যা করেছে তা এখনো জানা যায়নি। সকাল নয়টা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা