শুক্রবার, ২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কঠোর পরিশ্রম করলে সাফল্য আসবেই : সালমান খান

salmanগেল বছর ঈদুল ফিতরে বলিউডে মুক্তি পায় সুপারস্টার সালমান খান অভিনীত ইতিহাস সৃষ্টি করা সিনেমা ‘বজরঙ্গি ভাইজান’। তুমুল বাণিজ্যের পাশাপাশি সিনে-আলোচকদেরও প্রশংসা কুড়িয়ে নেয় ছবিটি। বছর ঘুরে আবারও ঈদুল ফিতরেই ভারত-পাকিস্তানসহ বিশ্বের অসংখ্য প্রেক্ষাগৃহে মুক্তি পেল সালমানেরই ছবি ‘সুলতান’। ছবিটি মুক্তির আগে প্রচারণার অংশ হিসেবে ভারতের শীর্ষস্থানীয় নিউজ পোর্টাল স্পটবয়.কম-কে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন সালমান খান। যেখানে তিনি ‘সুলতান’-এ নিজেকে প্রস্তুত করা আর পরিশ্রমের কথা বলতে গিয়ে নিজেকে ‘ধর্ষিত নারী’র সঙ্গে তুলনা করে পুরো ভারতে তীব্র সমালোচনার মুখে পড়েন। নারীবাদী সংগঠনসহ তার বিরুদ্ধে সোচ্চার হয় অসংখ্য মানবতাবাদী সংগঠনও। তার মন্তব্যের পক্ষে-বিপক্ষে কথা ভাগ হয়ে যায় ভারতের তারকা অভিনেতা ও শিল্পী শ্রেণি। সেই তোলপাড় করা সাক্ষাৎকারটি পাঠকদের জন্য স্পটবয়.কম থেকে ভাষান্তর করে দেয়া হল:

মহাবীর সুলতানের চরিত্রে শারীরিকভাবে নিজেকে কিভাবে প্রস্তুত করলেন?
এটা কঠিন একটা প্রক্রিয়া। একজন কুস্তিগীরের মত অনবরত প্রশিক্ষণের ভেতর দিয়ে যেতে হয়েছে। আমির খান তার সিনেমা ‘দঙ্গল’-এর জন্য যতোটা পরিশ্রম করছেন, আমাকেও তেমন পরিশ্রম করতে হয়েছে। এমনকি কখনো কখনো আমাদের কুস্তিগীরের চেয়েও বেশি পরিশ্রম করতে হয়েছে। আর এমন পরিশ্রমের ভেতর দিয়ে যদি না যেতাম, বা এগুলো এড়িয়ে যেতাম তাহলে বক্সিং রিংয়ে সহজভাবে ফাইট করা যেত না।

তারমানে আপনি সব শিখে ফেলেছেন?
প্রথমে ওজনের প্রশিক্ষণটি নিয়েছি, আর তারপরেই যথাযথভাবে মুভ করতে পেরেছি। এই ছবির জন্য দিনে দুই থেকে তিন ঘন্টা সময় আমাকে প্র্যাক্টিসের উপরই দিতে হয়েছে।

নিশ্চয় ‘সুলতান’-এর শুটিংয়ের সময়েও দারুন ধকল গেছে?
সুলতান’-এর শুটিংয়ের সময় সবচেয়ে বেশি পরিশ্রম করতে হয়েছে। দিনে টানা ছ’ঘণ্টা ধরে শুটিং করতাম। একশো বিশ কেজির বেশি কুস্তিগীরদে ধরে একা একা কয়েকবার করে তুলতে হয়েছে। অসংখ্যবার এদের তুলতে তুলতে বহুবার ধুমড়ে মুচড়ে পরেও গেছি। সত্যি সত্যি বক্সিং যারা করেন তাদের এত পরিশ্রম হয় না। কারণ তাদেরকেতো বার বার পরিচালক কাট বলেন না। বক্সিং রিং থেকে যখন বেরুতাম তখন রীতিমত হাঁফ ছেড়ে বাঁচতাম। এমনকি তখন অনুভূতি হতো ধর্ষিত নারীর মতো! যে ধর্ষণের পর সোজা করে হাঁটতে পারে না। এটা অনবরত চলতই।

কেন?
ওজন কমানো বাড়ানো বিষয়ক কোনো প্রশিক্ষণ নিয়ে নির্মাতা কিছুই জানতো না। কিন্তু তারপরও প্রতি কুড়ি দিন পরপর ভিন্নলুক আর ভিন্ন শরীরী কাঠামো নিয়ে সে তার সেটে আমাকে চাইতো। চরিত্রের প্রয়োজনেই এমনটি সে ডিমান্ড করতো। আর আমিও কখনো ওজন কমিয়ে আবার বাড়িয়ে তার শুটে হাজির থাকতাম। আমার ধারনা নির্মাতা আলি আব্বাস জাফর জীবনে কখনো জিমেই যায়নি। তা না হলে দিন কয়েক পর পর সে আমার শারীরীক কাঠামো পরিবর্তনের কথা বলতো না। আমির খানের ব্যাপারটা আলাদা। এবং তার প্রক্রিয়াটাও আমার থেকে সহজ। কারণ আমির খান শারিরীক কাঠামো পরিবর্তন করতে ছয় মাস করে সময় পেয়েছে। কিন্তু আমাকেতো তাড়াহুড়োর মধ্য দিয়ে যেতে হয়েছে। শুটিং, ডায়েট, খাওয়া, আবার শুট, ডায়েট, খাওয়া। এভাবেই যেতে হয়েছে।

সেটে ‘হালবি ভাষা’টা কিভাবে রপ্ত করলেন?
সেটে একজন আমার অংশটা পড়তো। তারটা শুনে শুনে বলার চেষ্টা করেছি যতদূর পারা যায়। আসলে হালবি ভাষাটা শেখার সময় ছিল না আমার। আমির প্রচুর সময় পেয়েছে, এবং সে হালবি ভাষাটা রপ্তও করেছে। আমার মা একজন মহারাষ্ট্রীয়ান, কিন্তু আমি মহারাষ্ট্রীয়ান ভাষাটাও এখনও জানি না। আমি হিন্দি আর ইংরেজির মধ্যেই বন্দি। আর আমার মনে হয় যোগাযোগের জন্য এটা যথেষ্ঠ।
এমন কিছু কি আছে, যা আপনি শিখতে আগ্রহী?
আমি আসলে গানটা শিখতে চাই। যা ইতিমধ্যে আমি শুরু করেছি। এটা অভিনয়ের কিছুটা কাছাকাছি(হাসি)। পানিতে লাফ দেয়ার পর আমি সাঁতার শিখেছি। আমার বয়স যখন আট তখন আমার কাজিন আমাকে জিজ্ঞেস করে কিভাবে সাঁতার শিখতে হয় তুমি জানো? আমি বলি না। তারপর তারা আমাকে বলে, যা শিখে নে। তারপর রশির সঙ্গে আমাকে বেঁধে পানিতে ফেলে দেয়।

আপনার ‘সুলতান’ কিংবা আমির খানের ‘দঙ্গল’ সিনেমাটি কি কুস্তি নিয়ে ভারতীয়দের কোনো বোধধয় ঘটাতে পারবে?
আমিতো তাই আশা করি। অলিম্পিকে ডাক না পেলেই যে কুস্তির প্রতি আগ্রহ থাকবে না এটা বাজে ধারনা। আমাদের পালোয়ানরা আরো সম্মান পাওয়ার যোগ্যতা রাখে। তাদের প্রতি দৃষ্টি দেয়া উচিত। প্রচুর সুযোগ সুবিধা তাদের দিতে হবে। শরীর ঠিক রাখা এবং রিংয়ে ফাইট করা প্রচুর ব্যয়সাধ্য। আর একটু বুড়িয়ে গেলেতো তারজন্য কুস্তির ক্যারিয়ারও কঠিন হয়ে পড়ে।

আপনি তাই মনে করেন?
ক্রীড়াবীদদের যথাযথ পাওনা বুঝিয়ে দিতে হবে, যা তাদের অধিকার। আমি যখন এই বছরে অলিম্পিকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলাম তখন পরিষ্কারভাবে কুস্তিগীরদের কোচিং, ডায়েট এবং তাদের ইনফ্রাকস্ট্রাকচার নিয়ে কথা বলেছি। চাল ডাল খাবে, আর আমাদের স্পোর্টসম্যানরা একটা মেডেল পাবে। কর্তৃপক্ষ যদি সব বিষয়ে এদের প্রতি নজর দেন তাহলে নিশ্চিত করে বলতে পারি আমাদের দেশের কুস্তিগীরদের অনেক দূর যাওয়ার সক্ষমতা আছে। কিন্তু তাদের সুযোগ সুবিধা না দেয়ায় অলিম্পিকে ভারত কুস্তিতে খুবই দুর্বল।শুধুমাত্র শুটে আমাদের অবস্থান একটু ভালো। এরজন্য পুলিশ সার্ভিস, ডিফেন্সকে ধন্যবাদ যে তারা অনেককেই ক্রীড়ায় উৎসাহিত করছেন।
আপনার সিনেমার কথায় আসা যাক এবার। এই সময়ে আপনি ক্যারিয়ারে সর্বোচ্চ জায়গাটায় অবস্থান করছেন। এবং আপনাকে কঠোর পরিশ্রম করতেও দেখা যাচ্ছে…
কঠোর পরিশ্রম করলে সাফল্যতো আসবেই। এখন যখন আমি আমার আগের পুরনো সিনেমাগুলো দেখি তখন কিছুটা আৎকে উঠি। ভাবি, কিভাবে মানুষ এগুলো পছন্দ করতে পারে? আপনি জানেন আগের চেয়ে আমাদের সিনেমার টিকেটের দাম এখন খুব বেশি। আর এইসব বোধধয় থেকেই নিজের উপর কিছুটা অত্যাচার করছি, পরিশ্রম করে ছবি বানাচ্ছি। যাতে করে মানুষ চড়া মূল্যে সিনেমাটা দেখেও নিরাশ না হয়। একটু তৃপ্তি পায়। তাদের পয়সাটা অন্তত উসুল হয়।

মূল্যে কি আসে যায়?
আমি একটা মন্ত্র অনুসরণ করি যে জীবনের । যতো বাজে অভ্যাস আছে সব আমি একের পর এক ছেড়ে দিতে পারি। সিগারেট ও কফির মধ্যে আমি অনায়াসে কফি ছাড়তে পারি। আবার সিগারেট ও মদের মধ্যে আমি সিগারেট ছাড়তে পারি। নারী ও মদের মধ্যে আমি হয়তো নারীকেই পছন্দ করবো। আর এরপর দুনিয়ায় হয়তো ছেড়ে দিবো। কিন্তু আমার দ্বারা সিনেমা ছাড়া কোনোভাবেই সম্ভব হবে না।

আপনার ‘সুলতান’ ছবির সঙ্গে শাহরুখের ‘রইস’ রিলিজের কথা ছিল। কিন্তু ব্যবসায়িক ক্ষতির জন্যই শাহরুখ কী আপনার সঙ্গে ক্লেশ এড়ালেন?
আসলে শাহরুখের ছবিটা মুক্তির জন্য এখনো প্রস্তুত নয়। তাছাড়া প্রযোজকের ইগোর কারণে আগে আমরা ব্যবসায়িক ক্ষতির সম্মুখিন হয়েছি। আর ছবি মুক্তির বিষয়ে আমাদেরতো কোনো হাত নেই। যেরকম গত বছরে বাজিরাও মাস্তানি এবং দিলওয়ালে একসঙ্গে মুক্তির কারণে শাহরুখ বড় ক্ষতির সম্মুখিন হয়েছিলেন।

তারকা খ্যাতি হারানোর ভয় কী সালমানের আছে?
প্রত্যেকের এই ভয়টি আছে। আমি যদি এর উত্তরে ‘না’ বলি তাহলে মিথ্যে বলা হয়ে যাবে। কিন্তু তারকা খ্যাতি হারানোর চেয়ে আমি ভালোবাসা আর সম্মান হারানোর ভয়টা বেশি পাই। আমি এগুলোর জন্য আপ্রাণ চেষ্টা করি।

চরিত্র নির্বাচনে আপনি চাপে থাকেন?
না। ছবি যদি পছন্দ হয় তাহলে প্রথম কথাতেই চুক্তিবদ্ধ হয়ে যাই। আর যদি বিষয়টা পছন্দ না হয় তাহলে মোটা অঙ্কের পয়সাতেও সেই প্রজেক্টে আমাকে কেউ কনভিন্স করতে পারে না। কিন্তু প্রথমে বন্ধুস্থানীয় কারো সিনেমায় হয়তো একটু খুঁতখুঁতে মেজাজ নিয়ে শুধু বন্ধুত্বের খাতিরেই কাজ করেছি কিন্তু যখন দেখলাম সিনেমা না চললে পাটকেলটি আমারই খেতে হয় এবং বন্ধুত্ব নষ্ট হওয়ারও আশঙ্কা থাকে তাই নিজের পছন্দের বাইরে যাই না। এমনকি এখন বন্ধুস্থানীয়দের কোনো সিনেমার স্ক্রিপ্ট যদি আমার পছন্দ না হয় তাহলে সরাসরি প্রত্যাখ্যান করে দেই।

ইদানিং বিতর্ককেও প্রচারণার অংশ বলে মনে করা হয়। এতে নাকি প্রযোজকের লাভ হয়। এ বিষয়ে আপনি কী বলেন….?
আমার কোনো বিতর্কই আমার ব্যবসায় সাহায্য করেনি।
সুলতান’-এ আপনার সহঅভিনেত্রী আনুশকা। তাকে নিয়ে আপনার থেকে কিছু শুনতে চাই…? আনুশকা খুবই লাভলি গার্ল। আমি তাকে একেবারে সিনেমার শেষের দিকে আবিষ্কার করি।  বাংলামেইল