,

সন্ত্রাস দমনে একত্রে কাজ করবে জাপান-ভারত

modiiআন্তর্জাতিক ডেস্ক : ঢাকায় গুলাশানের জঙ্গি হামলার প্রেক্ষিতে গোটা দক্ষিণ এশিয়ায় সন্ত্রাস মোকাবেলায় একত্রে কাজ করার অঙ্গীকার করেছে জাপান ও ভারত। ফোনালাপে এই সিদ্ধান্ত নিয়েছেন দুই দেশের প্রধানমন্ত্রীরা।

জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় ওয়েবসাইটে একটি বিবৃতিতে জানিয়েছে, ৬ জুলাই জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে ভারতের প্রধানমন্ত্রী নরেদ্র মোদীর সাথে টেলিফোনে জঙ্গিবাদ ইস্যুতে আলোচনা করেন।

বিবৃতিতে আরও বলা হয়, গত ১ জুলাই গুলশান হামলায় ভারতের একজন নাগরিক নিহত হওয়ার ঘটনায় শিনজো আবে দুঃখ প্রকাশ করেন এবং জাপানের নিহত ৭ নাগরিকের প্রতি সমবেদনা জানান মোদি।

ভয়াবহ এই সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে একত্রে কাজ করার অঙ্গীকার করেন এই ২ নেতা। সন্ত্রাস দমনে একে অন্যের সাথে তথ্য আদান-প্রদান করবেন বলেও ঠিক করেন।

উল্লেখ্য, গত শুক্রবার ঢাকার গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁতে হামলা চালায় জঙ্গিরা। দেশি-বিদেশি ৩৩ জনকে জিম্মি করে। পরদিন কমান্ডো অভিযান চালিয়ে সেখান থেকে ২০ জিম্মির মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহতদের মধ্যে ১৭ জনই ছিলেন বিদেশি নাগরিক। জাপানের ৭ জন, ইতালির ৯ জন, ভারতের একজন ও বাংলাদেশের ৩ জন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা