,

শাস্তি মানতে পারছেন না মেসি, ভাবছেন আপিলের কথা

messiস্পোর্টস  ডেস্ক : ক্যারিয়ারজুড়ে এত এত অর্জন, এত গৌরবোজ্জ্বল মুহূর্ত। মাঠে তিনি তর্কসাপেক্ষে বর্তমান সময়ের ফুটবলের রাজা। কিন্তু মাঠের বাইরের লিওনেল মেসির জীবনে একটা অন্ধকার অধ্যায় জুড়ে গেল দুদিন আগে। কর ফাঁকির মামলায় বার্সেলোনা ফরোয়ার্ডকে ২১ মাসের জেলের শাস্তি দিয়েছেন বার্সেলোনার আদালত। যদিও স্প্যানিশ নিয়মের কারণে জেলে যেতে হচ্ছে না, তবু এই শাস্তিটা তো মেসির জন্য একটা কলঙ্ক।

এমনিতেই শাস্তি মেনে নিতে পারার কথা নয় তাঁর। তার ওপর নিজের খ্যাতির ওপর লেগে থাকা কালো অধ্যায়টাকে মুছে ফেলতে এবার উদ্যোগ নিচ্ছেন আর্জেন্টিনা অধিনায়ক। শাস্তির বিরুদ্ধে স্পেনের সুপ্রিম কোর্টে আপিল করার কথা ভাবছেন মেসি।
২৯ বছর বয়সী ফরোয়ার্ডের আইনজীবী এনরিকে বাচিগালুপো এএফপিকে বলেছেন, ‘এসব ক্ষেত্রে সুপ্রিম কোর্টের নতুন আইনে যেসব পরিবর্তন এসেছে, তাতে আমাদের যুক্তিই সঠিক প্রমাণিত হওয়ার কথা।’

২০০৭ থেকে ২০০৯ সালের মধ্যে ইমেজ-সত্ত্ব থেকে পাওয়া অর্থের ওপর ৪১ লাখ ইউরো কর ফাঁকি দেওয়ায় গত বুধবার বার্সেলোনার আদালত মেসিকে ২১ মাসের জেলের সাজা দিয়েছিলেন। অভিযোগ ছিল, বেলিজ ও উরুগুয়েতে কয়েকটি বেনামি প্রতিষ্ঠানে বিনিয়োগ দেখিয়ে আয় গোপন করেছেন মেসি পরিবার। যদিও স্প্যানিশ নিয়ম অনুযায়ী প্রথম অপরাধের ক্ষেত্রে (যদি হিংস্র না হয়) সাজার মেয়াদ দুই বছরের কম হলে জেলে যেতে হয় না। তবে মেসি ও তাঁর বাবা হোর্হে হোরাসিও মেসিকে মোট ৩.৫ মিলিয়ন ইউরো জরিমানা গুনতে হবে।

মেসি অবশ্য সব সময়ই দাবি করে এসেছেন, তিনি এসব ব্যাপারে কিছুই জানতেন না। কাগজ-পত্রে তাঁর সই আছে ঠিকই, কিন্তু আর্থিক বিষয়গুলো মেসির বাবা ও আইনজীবী দেখাশোনা করতেন। আর্জেন্টিনা ফরোয়ার্ডের আশা, সুপ্রিম কোর্টে আপিল করে নিজেদের নির্দোষ প্রমাণ করতে পারবেন। সূত্র: রয়টার্স।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে