,

নবীনগরে মদ বিয়ার ১ হাজার পিস ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ী আটক

modশ্যামা প্রসাদ চক্রবর্ত্তী শ্যামল,নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি :নবীনগর থানা পুলিশ ঈদের দিন রাতে বড়াইল ইউনিয়নের খারঘর গ্রামে অভিযান চালিয়ে ২ মাদক ব্যবসায়ীকে আটক করে। পুলিশ ওই সময় তাদের কাছ থেকে এক হাজার (১০০০) পিস ইয়াবা ট্যাবলেট যার আনুমানিক মুল্য তিন লক্ষ টাকা ও তিন (৩) পিস বিয়ার ক্যান, পাঁচ (৫) পিস বিদেশি মদ বটকা উদ্ধার করে।

থানা সুত্র জানায়, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৭/৭) আনুমানিক রাত এগারটায় খারঘর গ্রামের মাদক ব্যবসায়ী কবির মিয়া (৩৫) বাড়িতে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালাতে চাইলে এস আই সুখেন্দু বসু, এ এস আই মোঃ বিল্লাল হোসেন সঙ্গীয় ফোর্সের সহযোগিতা নিয়ে তাদের আটক করেন। কবির মিয়া ওই গ্রামের মৃত আবু তাহেরের ছেলে। এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া সদরের গোকর্ণ ঘাটের সিন্দুরউরা (আজমের বাড়ি) গ্রামের আব্দুল কুদ্দুছ মিয়ার ছেলে মোঃ সিদ্দিকুর রহমান (৩৪) কে আটক করেন।

অন্য একটি সুত্র জানায়, দীর্ঘদিন যাবত কবির মিয়া ওই গ্রামে মাদকের ব্যবসা করে আসছে। পুলিশের হাতে আটকের খবরে ওই গ্রামের বাসিন্দারা স্বস্থি প্রকাশ করেন। নবীনগর থানার ওসি ইমতিয়াজ আহম্মেদ পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা