,

জঙ্গি তুষারকে নিয়ে মুখ খুললেন নায়লা নাঈম

photo-1467969208নিউজ ডেস্ক : গুলশান হামলার ছয় দিন পরই বাংলাদেশে আবার হামলার হুমকি দিয়ে তিন বাংলাদেশি তরুণ একটি ভিডিও প্রকাশ করেন। গেল বুধবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান সাইট ইন্টেলিজেন্স দাবি করেছে, তিন তরুণের ওই ভিডিওবার্তা জঙ্গি সংগঠন আইএসের। সেই তিন তরুণের মধ্যে একজন জন আরাফাত ওরফে তুষার। ভিডিওবার্তাটি প্রকাশের পর বেশ কিছু গণমাধ্যম প্রকাশ করেছে, বাংলাদেশের পরিচিত মডেল নায়লা নাঈমের সাবেক স্বামী ছিলেন এই তুষার। পেশায় তুষার দন্ত চিকিৎসক ছিলেন বলেও জানায় বেশ কিছু গণমাধ্যম।

বিষয়টি নিয়ে সঙ্গে আলাপে নায়লা নাঈম বলেন, ‘আসলে সে আমার ডেন্টাল কলেজের ক্লাসমেট ছিল এবং আমরা অনেক কাছের বন্ধু ছিলাম। গ্র্যাজুয়েশন শেষ হয়ে যাওয়ার পরও আমাদের দুজনের যোগাযোগ হতো। কিন্তু আমাদের গত তিন-চার বছর ধরে কোনো ধরনের যোগাযোগ ও সম্পর্ক ছিল না। সে এখন কী করছে, এ বিষয়ে আমার বিন্দুমাত্র ধারণা নেই। মিডিয়া একটা ইস্যু খুঁজে পেয়েছে এবং কিছু লোক ঘটনার থেকে অতিরিক্ত কিছু বানিয়ে আমার ভাবমূর্তি নষ্ট করতে চাইছে।’

এদিকে, তিন তরুণ ভিডিওবার্তার মাধ্যমে গুলশানে স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিজানে হামলাকারীদের প্রশংসা করেন এবং বাংলাদেশে আরো হামলার হুমকি দেন।এনটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা