,

বগুড়ায় বিএনপি নেতাকে কুপিয়ে খুন

khunনিউজ ডেস্ক : বগুড়ার সদর উপজেলায় নিজাম উদ্দিন পাইকাড় (৫৫) নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে খুন করে গাছের সঙ্গে লাশ বেঁধে রেখে গেছে দুর্বৃত্তরা।

শুক্রবার সকাল ১০টার দিকে বাঘোপাড়া ঈদগাহ মাঠের পাশ থেকে লাশ উদ্ধার করা হয়।

নিহত নিজাম উদ্দিন বাঘোপাড়া উত্তরপাড়া গ্রামের মৃত ইজ পাইকাড়ের ছেলে। তিনি গোকুল ইউনিয়নের ০৯ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি ছিলেন।

জানা গেছে, বৃহস্পতিবার রাত ১০টার দিকে নিজাম উদ্দিন বাঘোপাড়া বন্দরে নিজের দোকান ‘নিজাম উদ্দিন গিফট কর্নার’ বন্ধ করে পায়ে হেটে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। এরপর রাতে আর বাড়ি ফেরেননি।

শুক্রবার সকালে বাড়ির কাছাকাছি বাঘোপাড়া ঈদগাহ মাঠের পার্শ্বে গাছের সাথে বাঁধা অবস্থায় তার লাশ পাওয়া যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতের গলায় এবং বুকে ছুরিকাঘাতের চিহ্ণ রয়েছে। তাকে হত্যার পর লাশ মাটিতে বসিয়ে রেখে পরনের লুঙ্গি দিয়ে গাছের সঙ্গে বেঁধে রেখে যায় দুর্বৃত্তরা।

স্থানীয় লোকজন লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। সকাল ১০টার দিকে সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বগুড়া সদর থানার ওসি (তদন্ত) আসলাম আলী বলেন, প্রাথমিকভাবে জানা গেছে কিছুদিন আগে থেকে কে বা কারা নিজাম উদ্দিনকে মোবাইল ফোনে হুমকি দিয়ে আসছিল। ঘটনাটি তিনি থানা পুলিশকে অবহিত করেননি।

হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান চলছে বলে তিনি জানান।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে