,

আটক ৮: শোলাকিয়ার ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ

solakiaনিউজ ডেস্ক : কিশোরগঞ্জের শোলাকিয়া মাঠের কাছে ঈদের দিন সকালে বিস্ফোরণ ও হামলায় চারজনের মৃত্যুর ঘটনায় এ পর্যন্ত আটজনকে আটক করেছে পুলিশ। এছাড়া হামলাস্থল আজিমউদ্দীন স্কুলের আশপাশসহ হামলাস্থল ঘিরে রেখেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে হামলার পর থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো সেখানেই অবস্থান করছে। নিহত ব্যক্তিদের মধ্যে একজন হামলাকারী বলে নিশ্চিত করেছে পুলিশ। তবে তার পরিচয় জানা যায়নি।

হামলাস্থল পরিদর্শনে গিয়ে ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মাহফুজুল হক নুরুজ্জামান বলেন, নিহত ব্যক্তিদের মধ্যে একজন হামলাকারী। তার পোশাকের মধ্যে চাপাতি–জাতীয় অস্ত্র লুকানোর বিশেষ চেম্বার ছিল।

কড়া নিরাপত্তার কারণেই হামলাকারীরা শোলাকিয়ার ঈদের জামাতের মাঠে হামলা চালাতে পারেনি বলে তিনি জানান।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মীর মোশাররফ হোসেন বলেন, এ পর্যন্ত আটজনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে দুজন সন্দেহভাজন হামলাকারী। ছয়জনকে জিজ্ঞাসাবাদ করা হবে।

বিশেষ নিরাপত্তার কারণে হামলার সময় গুলিতে নিহত ঝর্ণা রানী ভৌমিকের বাড়িটি পুলিশ ঘিরে রেখেছে বলে তিনি জানান।

এদিকে পুলিশের হাতে আটক সন্দেহভাজন আহত এক ‘জঙ্গি’জানান, শোলাকিয়া ঈদগাহ টার্গেট করে ২৭ রমজান কিশোরগঞ্জে গিয়ে ঘাঁটি গাড়ে হামলাকারীরা। কয়েক বার তারা ঘটনাস্থলে গিয়ে র‌্যাকি করে আসে। পূর্বপরিকল্পিভাবেই এই হামলার ছক আঁকা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রাথমিক জিজ্ঞাসাবাদে হামলায় অংশ নেয়া ওই ব্যক্তি নিজের বাড়ি দিনাজপুর উল্লেখ করেছে বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে।

হামলায় দুই পুলিশ সদস্যসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৩ জন। নিহতদের মধ্যে একজন হামলাকারী। বাকি একজন নারী। তিনি ঘটনাস্থলে ছিলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা