,

পুলিশের ওপর হামলা : এখনো থমথমে শোলাকিয়া

photo-1467951205নিউজ ডেস্ক : কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহের কাছে আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের সামনে টহল পুলিশের ওপর বোমা হামলার ঘটনায় পুরো এলাকায় এখনো থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনাস্থল ও আশপাশের এলাকা ঘিরে রেখেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এদিকে, ঘটনার ২৪ ঘণ্টা পার হলেও এখনো কোনো মামলা হয়নি। অবশ্য এ ঘটনায় জড়িত সন্দেহে দুটি পিস্তল, গুলিসহ গতকালই দুজনকে আটক করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৪। তাঁদের একজন মুকাত্তির। অন্যজনের নাম জানা যায়নি।

গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে শোলাকিয়া ঈদগাহসংলগ্ন এলাকায় পুলিশের ওপর হামলা চালায় একদল দুর্বৃত্ত। এতে দুই পুলিশ সদস্য নিহত হন। পরে পুলিশের পাল্টা প্রতিরোধের সময় গুলিতে অজ্ঞাত এক হামলাকারী ও ঝরনা রানী ভৌমিক নামের এক গৃহবধূ নিহত হন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শোলাকিয়া ঈদগাহ ময়দানে দেশের বৃহত্তম ঈদ জামাতের নিরাপত্তার দায়িত্বে আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের কাছে ছিল একদল পুলিশ সদস্য। সকাল ৯টার দিকে ঈদ জামাতে অংশ নেওয়ার জন্য মুসল্লিরা আসার সময় একদল দুর্বৃত্ত ৮-১০টি হাতবোমা নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল ছাড়ে। এতে পুলিশ সদস্যরা আহত হন। পরে তাঁদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক এক কনস্টেবলকে মৃত ঘোষণা করেন।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা