,

জাকির নায়েকের বক্তব্য তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

4_122652_1107_2592আন্তর্জাতিক ডেস্ক : ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন ও পিস টিভির প্রতিষ্ঠাতা ভারতের নাগরিক জাকির নায়েকের জনসমক্ষে দেওয়া বক্তব্য তদন্ত করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। খবর এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের আগে মুম্বাইয়ে অবস্থিত জাকির নায়েকের প্রতিষ্ঠিত ফাউন্ডেশনের কার্যালয়ের চারপাশে নিরাপত্তা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়।
জাকির নায়েকের দেওয়া বক্তব্যে উৎসাহিত হয়ে তরুণেরা জঙ্গিবাদে জড়িয়ে পড়ছে বলে কোনো কোনো মহল অভিযোগ তুলেছে। এমন অভিযোগের মধ্যে মুম্বাইয়ের মুখ্যমন্ত্রীর এই ঘোষণা এল।

এর আগে ভারতের কেন্দ্রীয় সরকার অবশ্য জাকির নায়েকের ব্যাপারে ‘যথাযথ পদক্ষেপ’ নেওয়ার ইঙ্গিত দিয়েছিল। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জাকির নায়েকের বক্তব্য যাচাই করে করণীয় ঠিক করবে। কেন্দ্রীয় তথ্যমন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় টেলিভিশনে প্রচারিত জাকির নায়েকের বক্তব্য খতিয়ে দেখছে। এরপরই করণীয় ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। গণমাধ্যমে খবর বের হয়েছে যে, তার বক্তব্য অপ্রীতিকর।’

খবরে বলা হয়, জাকির নায়েকের বক্তব্য প্রচার হয় পিস টিভিতে। অভিযোগ আছে ওই টিভিতে ‘সব মুসলমানদের সন্ত্রাসী হওয়ার আহ্বান জানানো হয়।’

গুলশানে রেস্তোরাঁয় হামলাকারী দুই জঙ্গি জাকির নায়েককে অনুসরণ করতেন। গুলশানের ওই রেস্তোরাঁয় এক হামলাকারী ক্ষমতাসীন দল আওয়ামী লীগের এক নেতার ছেলে রোহান ইমতিয়াজ। তিনি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে জাকির নায়েককে নিয়ে প্রচার চালিয়েছিলেন বলে বাংলাদেশের গণমাধ্যমে খবর প্রকাশিত হয়।

জাকির নায়েকের বক্তব্যের কারণে তাঁর প্রতিষ্ঠিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন যুক্তরাজ্য ও কানাডায় নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া মালয়েশিয়ায় নিষিদ্ধ ১৬ চিন্তাবিদের একজন জাকির নায়েক।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে