,

সন্ত্রাসীদের কোনো ধর্ম নেই : আমির

amirবিনোদন ডেস্ক : ঈদে মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বলিউড তারকা আমির খান। সে সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাম্প্রতিক সময়ে বিশ্বে ঘটে যাওয়া জঙ্গি হামলাগুলোর কঠোর সমালোচনা করেন তিনি। বলেছেন, ‘ধর্ম ও সন্ত্রাসকে এক করে ফেলা যাবে না। যারা সন্ত্রাস ছড়ায় ও এতে সহায়তা করে, তাদের কোনো ধর্ম নেই। হিন্দু, শিখ, ইসলাম বা খ্রিষ্টান, কোনো ধর্মকে ব্যবহার করেই সন্ত্রাস ছড়ানো যাবে না। ধর্মের কথা বলে মানুষ খুন করা যাবে না। যদি তারা বলে যে, তারা ধর্মের কাজ করছে, তাহলে বলব সব ধর্মই শান্তি ও প্রেমের শিক্ষা দিয়েছে।’

ঈদে পরিবারকে নিয়ে মায়ের সঙ্গে দেখা করতে যান এই তারকা। সে সময় বলেন, ‘আমি সাধারণত পরিবারের সঙ্গেই ঈদ করি। শৈশবে বড়দের কাছ থেকে ঈদি নিতাম। সেটা ছিল আমার কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এখন ছোটদের ঈদি দিতে পছন্দ করি।’
ছেলে আজাদ রাওকে এবার কত টাকা ঈদি দিয়েছেন, জানতে চাইলে আমির বলেন, ‘আমি তাকে দুই রুপি দিয়েছি। অতিরিক্ত টাকা হাতে দিয়ে তাকে নষ্ট করতে চাই না।’ ইন্ডিয়ান এক্সপ্রেস

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা