,

মানসিক রোগে পাকিস্তানের একমাত্র হাতি

kavan_pakistan_আন্তর্জাতিক ডেস্ক : কাভান নামের পাকিস্তানের একমাত্র হাতিটি সঙ্গীর অভাবে মানসিক রোগে আক্রান্ত হয়ে পড়েছে বলে জানিয়েছেন চিকৎসকরা।

৩২ বছরের পূর্ণ যৌবনের এ হাতিটি সারাক্ষণ প্রাণপণে মাথা ঝাঁকায়, এ আচরণকে মানসিক রোগের লক্ষণ মনে করছেন চিকিৎসকরা।

কাভানকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ চিড়িয়াখানায় রাখা হয়েছে। সেখানকার কর্মীদের বক্তব্য, তার সঙ্গী আনার তোড়জোড় চলছে, সঙ্গী পেলেই ঠিক হয়ে যাবে সব কিছু।

কিন্তু প্রাণী বিশেষজ্ঞরা জানাচ্ছেন, কাভানকে হাতির উপযুক্ত জায়গায় রাখতে হবে, প্রচণ্ড গরমে এক চিলতে জমিতে বছরের পর বছর কাটিয়ে অসুস্থ হয়ে পড়েছে সে।

কাভানের প্রয়োজনমত চিকিৎসার দাবিতে অনলাইনে একটি পিটিশন চালু করা হয়েছে। এতে দেশী-বিদেশী মহল থেকে সই জোগাড় হয়েছে দুলাখেরও বেশি।

শেকলবন্দি কাভানের ছবি বন্যপ্রাণীপ্রেমীদের মধ্যে তোলপাড় তুলেছে।

চিড়িয়াখানা কর্তৃপক্ষের অবশ্য দাবি, এখন আর কাভানের পায়ে শেকল থাকে না, নির্ধারিত জায়গায় ইচ্ছেমত ঘুরে বেড়ায় সে।

কিন্তু বিশেষজ্ঞদের মতে, যেভাবে ছোট্ট একটি জায়গায় কাভানকে আটকে রাখা হয়েছে, তাতে অসুস্থ হয়ে পড়া স্বাভাবিক।

ইসলামাবাদের ৪০ ডিগ্রির ওপর গরমে অল্প ছাউনির মধ্যে বন্য হাতির বছরের পর বছর কাটানো রীতিমত কষ্টকর।

এশীয় হাতিরা গভীর ক্রান্তীয় অরণ্যে হাজার হাজার কিলোমিটার পেরিয়ে যেতে পারে। অথচ কাভানের ঘোরার জায়গা বলতে ৯০ বাই ১৪০ মিটারের এক ফালি জমি, আশপাশে গাছপালার বালাই নেই, ছায়াও যৎসামান্য।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা