,

নারায়ণগঞ্জে বাস-অটোর সংঘর্ষে নিহত ৪

kanchpurনিউজ ডেস্ক : নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুরে মুখোমুখি সংঘর্ষের পর একটি যাত্রীবাহী বাস ও অটোরিকশা খাদে পড়ে ৪ জন নিহত ও অন্তত ১০জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় কাঁচপুরের আলনূর ইন্ডাস্ট্রির পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ২ জন পুরুষ ও ২ জন নারী। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে এবং নিহতদের লাশ কাঁচপুর হাইওয়ে থানায় রাখা হয়েছে।।

কাঁচপুর হাইওয়ে থানার ট্রাফিক ইন্সপেক্টর তৈয়বুর রহমান বলেন, মায়ের দোয়া পরিবহনের একটি বাস নোয়াখালী থেকে ঢাকায় আসছিল। সন্ধ্যা পৌনে ৬টার দিকে আলনূর ইন্ডাস্ট্রির পাশে পৌঁছলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশাকে ধাক্কা দেয় এবং অটোরিকশাটিসহ পাশের খাদে পড়ে ৫/৬ ফুট পানিতে তলিয়ে যায়।

তিনি বলেন, পরে ফায়ার সার্ভিসের ডুবুরিরা এসে চারটি লাশ উদ্ধার করে এবং ক্রেন দিয়ে বাস ও অটোরিকশাটি উদ্ধার করা হয়। বাস ও অটোরিকশা দুমড়েমুচড়ে গেছে।

এদিকে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের জানিয়েছেন, হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী। আহতদের নারায়ণগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা