,

মার্কিন নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে ফের সতর্কতা জারি

1238_119222নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদ জামাতে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনার পরপরই যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বাংলাদেশে ভ্রমণের ওপর সতর্কতা (ট্রাভেল অ্যালার্ট) জারি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। এর আগে গুলশানে হলি আর্টিজানে হামলার পরও ভ্রমণ সতর্কতা জারি করেছিল দেশটি।

বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে এক জরুরি বার্তার মাধ্যমে এ ভ্রমণ সতর্কতা জারি করা হয়। এতে যুক্তরাষ্ট্রের নাগরিকদের বাংলাদেশ সফরের ঝুঁকি সতর্কতার সঙ্গে বিবেচনা করার আহ্বান জানানো হয়েছে।

ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস তার নাগরিকদের কিশোরগঞ্জ জেলা বা এর আশেপাশে না যাওয়ার জন্য অনুরোধ করেছে।

দেশটির পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে জারি করা ওই বার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্র সরকার মনে করে সন্ত্রাসী আক্রমণের ঝুঁকি সত্যি এবং বিশ্বাসযোগ্য। তাই সাম্প্রতিক সন্ত্রাসী আক্রমণের পরে যুক্তরাষ্ট্রের নাগরিকরা যেন সতর্কতার সঙ্গে বাংলাদেশ সফরের ঝুঁকির বিষয়টি বিবেচনা করে।

এর আগে গত পয়লা জুলাই শুক্রবার ঢাকার কূটনৈতিকপাড়া গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় জঙ্গিদের হামলায় এক বাংলাদেশি আমেরিকানসহ ১৮ জন বিদেশি নিহত হন। ওই ঘটনার পরপর ২ জুলাই মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে জরুরি বার্তা ও পরে ৬ জুলাই সতর্ক বার্তা জারি করা হয় বাংলাদেশে ভ্রমণরত দেশটির নাগরিকদের জন্য।

এ ভ্রমণ সতর্কতা নোটিশে বাংলাদেশে এর আগে সংঘটিত ধর্মীয় সংখ্যালঘু, ব্লগার, প্রকাশক এবং আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর হামলার বিষয়গুলোও উল্লেখ করা হয়েছে।

ওই বার্তায় আরও উল্লেখ করা হয়, ২০১৫ সালের সেপ্টেম্বর থেকে দায়েশ বা ইসলামিক স্টেট এবং আল কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখা প্রকাশ্যে এসব হামলার দায়িত্ব স্বীকার করেছে। এর পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের নাগরিকদের উচিত হবে দৃঢ় নিরাপত্তাব্যবস্থা অনুসরণ করা এবং সতর্ক অবস্থায় থাকা।

ওই সতর্কবার্তায় যুক্তরাষ্ট্রের সরকারি কর্মচারী বা তাদের পরিবার সদস্যদের পায়ে হেঁটে, বাইসাইকেলে, রিকশা বা অন্য যেকোনো ধরনের উন্মুক্ত যানবাহনে চলাচল, জনসমক্ষে বেরোনো এবং বড় কোনো জনসমাগমে না যাওয়ার জন্য বলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা