,

ভারত বাংলাদেশে বিশেষ বাহিনী পাঠাচ্ছে

Members of India's National Security Guard discuss strategy outside the Taj Mahal Hotel.

নিউজ ডেস্ক: রাজধানীর গুলশানে অভিজাত রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার তদন্ত করতে ন্যাশনাল সিকিউরিটি গার্ড বা এনএসজি’র বিশেষ একটি টিম পাঠাবে ভারত। এরা বোমা ও নিরাপত্তা বিষয়ে বিশেষজ্ঞ। এমনি খবর দিচ্ছে মধ্যপ্রাচ্য ভিত্তিক প্রভাবশালী গণমাধ্যম পার্সটুডে।

বৃহস্পতিবার ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানের প্রবেশ পথে সন্ত্রাসীদের বোমা হামলায় ৪ জন নিহত হয়। এর আগে ঢাকার গুলশানের হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলার ঘটনায় ২০ জন নিহত হয়। এই দুটি ঘটনারই ‘অধ্যায়ন এবং বিশ্লেষণ’-এর জন্য ভারতীয় ন্যাশনাল সিকিউরিটি গার্ড বাংলাদেশে যাবে।

কর্মকর্তারা বলছেন, ন্যাশনাল সিকিউরিটি গার্ডের কর্মকর্তাদের একটি দলকে সরকার ঢাকায় যাওয়ার অনুমোদন দিয়েছে। সন্ত্রাসী হামলার ঘটনাস্থল পরিদর্শন করে প্রত্যক্ষভাবে অবস্থা বোঝার জন্য এনএসজির পক্ষ থেকে আগ্রহ প্রকাশ করলে বাংলাদেশের পক্ষ থেকে ওই অনুরোধকে মেনে নেয়া হয়েছে।

সংবাদে প্রকাশ, বাংলাদেশের পক্ষ থেকে ইতোমধ্যেই ভারতীয় গোয়েন্দাবাহিনীকে ঢাকায় যাওয়ার জন্য সবুজ সঙ্কেত দেয়া হয়েছে। বাংলাদেশের গোয়েন্দাদের সঙ্গে সমন্বয় রেখে এনএসজি কর্মকর্তারা সন্ত্রাসী হামলার কিনারা করতে চাচ্ছেন। তারা কিশোরগঞ্জ থেকে বিস্ফোরণের নমুনা ও প্রমাণ সংগ্রহ করবেন।

ভারতীয় ওই তদন্ত টিমে বিস্ফোরণ পরবর্তী বিশ্লেষণ এবং সন্ত্রাস-বিরোধী অপারেশনে বিশেষ পারদর্শী এনএসজি এক্সপার্টরা থাকছেন। তারা চলতি সপ্তাহের শেষেই ঢাকায় পৌঁছাবেন।

ভারতের কেন্দ্রীয় সন্ত্রাসবিরোধী এবং অপহরণরোধী দল এনএসজিকে ১৯৮৪ সালে তৈরি করা হয়। কর্মকর্তারা বলছেন, এনএসজি এর আগেও সন্ত্রাসী ঘটনার বিরুদ্ধে নিজেদের প্রস্তুতি সম্পর্কে সতর্কতা বাড়াতে কয়েকটি বন্ধু দেশ সফর করেছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা