,

আমরা সবাই ভাই ভাই, শান্তিতে থাকতে চাই : এরশাদ

Eনিউজ ডেস্ক : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘আমরা শান্তিপ্রিয় মানুষ। অশান্তি চাই না। আমরা সবাই ভাই ভাই, আমরা শুধু শান্তিতে বসবাস করতে চাই।’

বৃহস্পতিবার (৭ জুলাই) সকালে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে দলের নেতাকর্মীদের সঙ্গে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন এরশাদ। এ সময় দলের নেতাকর্মীদের সঙ্গে এরশাদ এবং দলের সিনিয়র কো-চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ শুভেচ্ছা বিনিময় করেন।

এরশাদ বলেন, ‘আমাদের দেশে আগে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান সবাই ভাই ভাই হিসেবে বাস করেছি। আবার সেই অবস্থা ফিরে আসুক। আমরা সবাই ভাই ভাই হিসেবে শান্তিতে বসবাস করি। আল্লাহর কাছে আজকে এই শুভ দিনে এই দোয়া চাই।’

এরশাদ আরো বলেন, ‘দেশকে সন্ত্রাস এবং জঙ্গিমুক্ত না করতে পারলে মানুষের মুখে হাসি আসবে না। দেশের মানুষ এখন শান্তি চায়।’

ঈদের শুভেচ্ছা বিনিময়কালে দলের শীর্ষ নেতারও উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা