,

ভক্তদের ঈদ শুভেচ্ছা জানালেন টাইগাররা

Sabbir20160707063732টানা এক মাস সাওম সাধনার পর এলো খুশির ঈদ। সাম্প্রতিক সময়ে বাংলাদেশীদের মধ্যে জঙ্গি আতঙ্ক ছড়িয়ে থাকলেও ঈদের খুশিতে চাপা পড়েছে সব কিছুই। সে আনন্দে সামিল হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। সামাজিক মাধ্যমে নিজের ভক্ত ও বন্ধুদের ঈদ শুভেচ্ছা জানান টাইগাররা।

এদিন অনেক ক্রিকেটারই ঈদের নামাজ শেষে ঈদের সেলফি তুলে ফেসবুক, টুইটার ও ইনস্তাগ্রামে আপলোড দিয়েছেন। ক্যাপশনে সবাই দেশবাসীকে ঈদ মোবারক জানান।

Mahamudlla

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা ব্যাটসম্যান ও বিশ্বকাপে বাংলাদেশের হয়ে প্রথম সেঞ্চুরিয়ান মাহমুদউল্লাহ রিয়াদ নিজের ফেসবুক পেজে ছবি আপলোড দিয়ে লিখেছেন, ‘সবাইকে ঈদ মোবারক! আশা করি সবাই আনন্দময় ও নিরাপদ ঈদ উদযাপন করবে।’

টুইটারে ঈদ শুভেচ্ছা জানিয়ে দেশ সেরা ওপেনার তামিম ইকবাল লিখেছেন, ‘যারা আজকে ঈদ উদযাপন করছেন তাদের সবাইকে শুভেচ্ছা। আশা করি আপনাদের জীবন আনন্দ এবং খুশিতে ভরে উঠবে।’

sammo

ড্যাসিং ব্যাটসম্যান সাব্বির রহমান নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘এ খুশির দিনে আল্লাহ আমার সকল ভক্ত এবং ফলোয়ারদের জীবনে আনন্দ, সুখ, শান্তি ও সাফল্য বয়ে আনুক। আশা করি আপনি আপনার পরিবার নিয়ে একটি আনন্দময় ঈদ কাটাবেন। ঈদ মোবারক।’

Taskin

এছাড়া মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাসির হোসেন, আল-আমিন হোসেন ও এনামুল হক বিজয় নিজ নিজ ফেসবুক পেজে নিজেদের ছবি আপলোড করে সবাইকে ঈদ মোবারক জানান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা