,

বাংলাদেশের পাশে থাকবে ভারত : প্রণব মুখার্জি

6900-1418537563নিজস্ব প্রতিবেদক : কিশোরগঞ্জের শোলাকিয়ায় সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে বাংলাদেশের পাশে থাকার কথা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।
আজ বৃহস্পতিবার শোলাকিয়ায় হামলার পর এক টুইট বার্তায় প্রণব মুখার্জি বলেন, ‘এই সন্ত্রাসবিরোধী যুদ্ধে ভারত সরকার শক্তভাবে বাংলাদেশের ভাই-বোনদের পাশে থাকবে।’
শোলাকিয়ার সন্ত্রাসী হামলার পর একাধিক টুইট করেন ভারতের রাষ্ট্রপতি। একটি টুইটে হামলায় জড়িত লোকজনের কঠোর ভাষায় নিন্দা জানান তিনি। বাংলাদেশের জনগণ ও সরকার উগ্রপন্থা ও সহিংসতার অপশক্তির বিরুদ্ধে সাহসী সংগ্রামে লিপ্ত আছে বলে মন্তব্য করেন ভারতের রাষ্ট্রপ্রধান। আরেক টুইটে এসব শক্তিকে পরাজিত করার জন্য বাংলাদেশ সরকারকে ভারত সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করবে বলে জানান প্রণব মুখার্জি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা