,

নিজের হাতের রান্না না খেলে ঈদ বৃথা মনে হয় : সুজানা

photo-1467871802বিনোদন প্রতিবেদক : মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করলেও অভিনয়ে খ্যাতি অর্জন করেছেন সুজানা জাফর। নিয়মিত টিভি নাটকে অভিনয় করে ব্যস্ত সময় পার করছেন তিনি। তবে আজ ঈদের দিন কোনোরকম ব্যস্ততাই নেই বলে জানালেন সুজানা। সকালে ঘুম থেকে উঠে ঘর গুছিয়েছেন এবং রান্না করেছেন। এখন ব্যস্ত অতিথি আপ্যায়নে। সুজানা জানালেন খাওয়া-দাওয়া নিয়ে নিজের পছন্দের কথা।

প্রশ্ন : ঈদ কোথায় করছেন?

সুজানা জাফর : ঢাকায়, নিজের বাসায়।

প্রশ্ন : কী কী কেনাকাটা করেছেন?

সুজানা জাফর : নিজের জন্য তেমন কিছু কেনাকাটা করিনি। তবে রাজধানীর উত্তরায় প্রতিবন্ধীদের জন্য ‘চেশায়ার হোম’ নামে একটি বাড়ি আছে। সেখানে আমি প্রায়ই যাই। এসব শিশুর কেনাকাটার জন্য টাকা দিয়ে এসেছি। ওদের জন্য পোশাক থেকে শুরু করে ঈদের বাজার-সদাই সবই কেনা হয়েছে। ওরা খুশি থাকলেই আমি খুশি। আজ ওদের সঙ্গে দেখা করতে যাব। আমি জানি, ওরা আমাকে ছাড়া কোনো কিছুই খাবে না।

প্রশ্ন : কী কী উপহার পেলেন?

সুজানা জাফর : আসলে উপহার ঠিক বলব না। তবে অনেক টাকা পেয়েছি। কারণ, আমি খুব খুঁতখুঁতে স্বভাবের। তাই কেউ আমার জন্য কিছু কিনতে চায় না। সবাই আমাকে টাকা দিয়ে দেয়।

প্রশ্ন : ঈদের দিন কোন খাবারটি খেতে বেশি ভালো লাগে?

সুজানা জাফর : সারা বছর আমার সেমাই খাওয়া হয় না। আর ঈদের দিন মানেই সেমাই। তাই আজ সব ধরনের রান্না করা সেমাই খাব।

প্রশ্ন : কার হাতের রান্না না খেলে ঈদের দিন বৃথা মনে হয়?

সুজানা জাফর : আম্মুর ও আমার নিজের হাতের রান্না করা খাবার। সত্যি কথা বলতে কি, আমি খাবার নিয়েও বেশ খুঁতখুঁতে। নিজের হাতের রান্না না খেলে তৃপ্তি পাই না।

প্রশ্ন : নিজে আজ কোনো কিছু রান্না করেছেন?

সুজানা জাফর : হ্যাঁ। বিরিয়ানি, মেজবানি কালো ভুনা ও চিকেন কোরমা রান্না করেছি। সবাই আমার হাতের রান্না করা খাবার খেতে পছন্দ করে। তাই প্রতি ঈদেই আমি রান্না করি।

প্রশ্ন : ঈদের দিন ডায়েট কতটা মেনে চলেন?

সুজানা জাফর : আমি কখনোই না খেয়ে ডায়েট করি না। তিন-চার ঘণ্টা পর একটু একটু করে খাই। আজ যার বাসায়ই যাব, কিছু না কিছু খাব। এনটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে