,

ঈদ নেই মুস্তাফিজের পরিবারে

photo-1467871127সাতক্ষীরা: এক মাস আগেই আইপিএলের শিরোপা জিতে বীরের বেশে দেশে ফিরেছিলেন মুস্তাফিজুর রহমান। এবারের ঈদের আনন্দটাও বেড়ে যাওয়ার কথা ছিল বহুগুণে। কিন্তু ঈদের দিন সকালে হঠাৎ করেই অপ্রত্যাশিত এক ঘটনার কারণে বিষাদ ঘনিয়েছে মুস্তাফিজের পরিবারে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন ‘ফিজের’ চাচাতো ভাই মোতাহার হোসেন। বেদনাদায়ক এ ঘটনার পর ঈদের খুশি মিলিয়ে গেছে মুস্তাফিজের পরিবার থেকে।

ঈদের দিন সকালে অপ্রত্যাশিত এই মৃত্যুর ফলে শুধু মুস্তাফিজই নন, তাঁর পরিবার, আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশী, এমনকি তেঁতুলিয়া গ্রাম ও কালীগঞ্জের তারালি ইউনিয়নের সব মানুষকেই ব্যথিত করে তুলেছে। ঈদ যেন মুখ ফিরিয়ে নিয়েছে মুস্তাফিজের পরিবার থেকে। তার বদলে পরিবারে নেমেছে বুকফাটা আর্তনাদ, বিষাদের কালো ছায়া।

বৃহস্পতিবার সকালে মুস্তাফিজের বাড়ির সবাই ঈদ জামাতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। কেউ গোসল করছেন। কেউ নতুন কাপড় পরছেন। কেউ জায়নামাজ হাতে নিয়ে অপেক্ষা করছেন। মুস্তাফিজকে ঘিরে সবাই মেতে উঠছিলেন অনাবিল আনন্দে। হেঁসেলে চলছিল ঈদের নানা খাবার-দাবার তৈরির কাজ।

আনন্দঘন এই পরিবেশের মধ্যে হঠাৎ করেই যে মর্মান্তিক এক দুর্ঘটনা ঘটবে, তা কেউই ভাবতে পারেননি। মুস্তাফিজের নতুন দোতলা ভবনের ওপরে পানি তোলার জন্য বসানো একটি বৈদ্যুতিক মোটরে গোলমাল দেখা দেয়। চাচাতো ভাই মোতাহার হোসেন নিজেই সেটি সারাতে যান। কিন্তু কেবলে সংযোগ দিতে গিয়েই হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয় নলতা হাসপাতালে। কিন্তু ডাক্তারের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন এক পুত্রসন্তানের বাবা ২৮ বছরের মোতাহার হোসেন।

বিনা মেঘে বজ্রপাতের মতো এ ঘটনায় মুহূর্তেই পাল্টে গেছে বাড়ির চেহারা। বিষাদে ঢাকা পড়েছে মোতাহার পরিবার। কেঁদে উঠেছেন মুস্তাফিজ, তাঁর ভাই মোকলেছুর, বাবা আবুল কাসেমসহ পরিবারের সব সদস্য। মোতাহারের নিথর মরদেহ যখন বাড়িতে পৌঁছাল, ততক্ষণে ঈদ জামাতে মিলিত হওয়া মুসল্লিরাও মুস্তাফিজদের বাড়ি এসে চোখের জল ধরে রাখতে পারেননি। ম্লান হয়ে গেছে ঈদ আনন্দ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে