,

সারা দেশে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে

48995_4নিউজ ডেস্ক : সকাল ৭টায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠানের মধ্যদিয়ে রাজধানীসহ সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।

বৃহস্পতিবার সকাল ৭টায় রাজধানীর বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হয় ঈদের প্রথম জামাত। জামাতে অংশ নিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আসেন মুসল্লিরা। নামাজে অংশ নেন নারীরাও। একইভাবে সকাল ৭টা থেকে দেশের বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

দেশের প্রধান ঈদ জামাত জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, সচিব , সংসদ সদস্যসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও সর্বস্তরের জনগণ এতে অংশ নেন।

ঈদের জামাত শেষে হওয়া মাত্রই ছোট-বড়, ধনী-গরিব সব ভেদাভেদ ভুলে ঈদ মোবারক, ঈদ মোবারক বলেই বুকে জড়িয়ে ধরেছেন একে অপরকে। একের পর এক সালাম, কোলাকুলি ও কুশলাদি বিনিময়।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ অ্যাডভোকেট, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলের নেতা রওশন এরশাদ, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ প্রমুখ দেশবাসীকে মোবারকবাদ জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা