,

জাকির নায়েকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে ভারত

1467867445অনলাইন ডেস্ক: বিতর্কিত ইসলামী বক্তা ও লেখক জাকির নায়েকের বিরুদ্ধে ভারত ব্যবস্থা নেয়ার কথা ভবতে পারে বলে দেশটির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজ্জু জানিয়েছেন। ঢাকা চাইলে তাকে ও তার প্রতিষ্ঠানকে নিষিদ্ধ করতে পারে ভারত সরকার।

বহু বিতর্কের জন্ম দেয়া এই ব্যক্তির বক্তব্যে দক্ষিণ এশিয়ার বহু তরুণ জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়েছে বলে অভিযোগ উঠেছে। এর মধ্যে গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলাকারী জঙ্গিদের দুজন-রোহান ইমতিয়াজ এবং নিবরাস ইসলাম জাকির নায়েককে অনুসরণ করত। রোহান গত বছর জাকির নায়েকের পিস টিভির একটি বক্তব্য ফেসবুকে শেয়ার করেছিল।

আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেনকে সন্ত্রাসী আখ্যা দিতে অস্বীকার করে মানুষকে জঙ্গিবাদে উদ্বুদ্ধ করার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ইউটিউবে আপলোড করা একটি ভিডিওতে এমন বক্তব্য দিতে দেখা যাচ্ছে জাকির নায়েককে।

ভারতের আইন অনুযায়ী, জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দেখা দিলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নিষিদ্ধ করা যায়। তবে ওই আইনে কোনো নাগরিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না।

তবে বাংলাদেশের নিরাপত্তার বিষয়টিকে বিবেচনা করে ভারত ব্যক্তির বিরুদ্ধেও ওই আইন ব্যবহারের কথা ভাবতে পারে বলে জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা