,

তামিমের জন্য ঈদটা অন্যরকম রোমাঞ্চকর

tamim_and_familyস্পোর্টস ডেস্ক : প্রথমবারের মত বাবা হয়েছেন বলেই এবার ক্রিকেটার তামিম ইকবালের জন্য ঈদটা অন্যরকম রোমাঞ্চকর। ছেলে আরহাম ইকবাল খান পা রাখলেন মোটে চার মাস বয়সে। তাই নতুন বাবা তামিম খুব রোমাঞ্চিত।

ঈদের সময় তামিম তার বাবাকে খুব মিস করেন। ছোটবেলার ঈদগুলোতে বাবার সঙ্গে কত আনন্দ করতেন। বাবার আদর্শ, মূল্যবোধ—এগুলো তামিম সব সময় মনে রাখেন। তিনি চান, আরহামের মনেও যেন বাবা তামিমের প্রতি সেই শ্রদ্ধা, ভালোবাসা থাকে।

ছেলের সঙ্গের কাটানো প্রতিটি মুহূর্তই বিশেষ তামিমের কাছে। একটা মজার গল্প বললেন এই বাবা। তামিম একনাগাড়ে বেশিক্ষণ খেলতে পারেন না আরহামের সঙ্গে। এঘর-ওঘর ঘুরে ওর সঙ্গে খুনসুটি করেন। সেই সময় আরহাম খিলখিল করে হাসে। এতে রেগে যান আয়েশা।

গাল ফুলিয়ে বলেন, ‘সারাক্ষণ কোলে নিয়ে থাকা, রাত জাগা – সব আমিই করি। আর বাবাকে দেখলেই খুশি। এই হাসি তো মায়ের সঙ্গে দেয় না ‘ – এতে খুব মজা পান তামিম।

আয়েশা সিদ্দিকা ও আরহামের সঙ্গে খুব একটা সময় কাটাতে পারেন না ব্যস্ত ক্রিকেটার তামিম। ঈদের ছুটি তাই পুরোপুরি তাদের জন্য। আর ঈদে তামিম দোয়া চাইলেন তার পরিবারের জন্য।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি লিখেছেন, ‘ঈদ মোবারক! সবাইকে ঈদের শুভেচ্ছা। পরিবার-প্রিয়জনদের নিয়ে আনন্দময় একটি ঈদ কাটুক আপনাদের সবার, এই প্রার্থনাই করছি আল্লাহ’র কাছে । আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন।’ প্রিয়.কম

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা