,

শাশুড়ি কাজ করতে দেননি : পূর্ণিমা

Purnimaবিনোদন প্রতিবেদক : ঈদ উপলক্ষে শ্বশুরবাড়িতে প্রথম যাই ২০১২ সালে। যদিও আমার বিয়ে হয়েছে ২০০৭ সালের ৪ নভেম্বর। ২০১২ সালের আগে কোনো ঈদে শ্বশুরবাড়িতে যেতে পারিনি। নানা ব্যস্ততার কারণে যাওয়া হয়ে ওঠেনি। বলে রাখি, আমার শ্বশুরবাড়ি চট্টগ্রামে। শ্বশুর-শাশুড়িরা চট্টগ্রাম শহরে থাকেন। আর আমার বরের দাদাবাড়ি নানাবাড়ি চট্টগ্রামের লোহাগাড়া গ্রামে। সেবার সব দেখে-শুনে ঘুরে এসেছিলাম। সব মিলে ঈদের দিনটি আমার কাছে একটি স্মরণীয় ঈদ হয়ে আছে।

বিয়ের পর শ্বশুরবাড়ির সবার সঙ্গে মিলিত হওয়ার সুযোগ হলো। সবাই একসঙ্গে গল্প-আড্ডা খাওয়া-দাওয়া ঘোরাঘুরি চলেছিল সারাটা দিন। এর মাঝে সকালের দিকে মায়ের সঙ্গে একবার কথা হলো, মাকে আমি কোনো সময় খুব বেশি আবেগ আপ্লুত হতে দেখিনি। সেদিনও তার ব্যতিক্রম হলো না। মা খুব স্বাভাবিকভাবেই বললেন, ‘সবার সঙ্গে মিলেমিশে থেকো।’

আমার শাশুড়ি আমাকে কোনো কাজ করতে দেননি। চাঁদরাতে তিনি সবকিছু রান্না করে রেখেছিলেন। ঈদের সারা দিন পরিবারের সবাইকে নিয়ে ঘুরেছি। শ্বশুরবাড়ি থেকে গিফট পেয়েছিলাম শাড়ি। সেদিন ওই শাড়িটাই পরেছিলাম।

আমরা গিয়েছিলাম চট্টগ্রামের লোহাগাড়াতে। গ্রামের মানুষকে আগে থেকে কিছু জানতে দেওয়া হয়নি। আমার দাদাশ্বশুরদের বাংলো বাড়ি। বাইরের লোকজন ‘নো এন্ট্রি’ ছিল। কিন্তু মানুষ কীভাবে যেন জেনে যায়, ‘পূর্ণিমা এসেছে’। তারপর ওই দিনই চট্টগ্রাম শহরে ফিরে এসেছিলাম। আমরা যখন গাড়ি নিয়ে রাস্তায় বের হই আমি মানুষের উপস্থিতি দেখে সত্যিই এত আনন্দ পেয়েছিলাম, তা ভাষায় প্রকাশ করতে পারব না। একজন অভিনেত্রীর কাছে মানুষের ভালোবাসা তো কাঙ্ক্ষিত।

আমার দাদিশাশুড়ি-নানিশাশুড়ির কাছ থেকে সেলামি পেয়েছিলাম ২০ হাজার টাকা। পরে যা হলো, দেবর (রিয়াদ) আর জা (মুনমুন) দুজন পরপর এসে আমাকে সালাম করে বলল, ‘এবার আমাদের সালামি দাও’। সারা দিন কষ্ট করে যা জুটেছিল মুহূর্তে খরচের খাতায় চলে গেল। মানে, রিয়াদ আর ‍মুনমুনকে দিয়ে দিলাম। শেষে আমার কাছে জমা থাকল ওদের ভালোবাসা। ওদের উচ্ছ্বাস ছিল ছোট মানুষের মতো।

আর একটা কথা, আমার দেবর-জা দুজনেই আমেরিকা থাকে। আমি বাড়িতে ঈদ করব তা ওরা জানত। আর ওরা কাউকে কোনো কিছু না জানিয়ে শেষ রোজার দিন এসে বাড়িতে হাজির। রীতিমতো সারপ্রাইজড। অনুলিখন : স্বরলিপি

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে