,

ইংল্যান্ড ২০-৪ শ্রীলঙ্কা!

246743স্পোর্টস ডেস্ক : মনে হতেই পারে এটি কোনো ফুটবল ম্যাচের স্কোর লাইন। ইংল্যান্ড ও শ্রীলঙ্কার ফুটবল শক্তিতে যে পার্থক্য তাতে ম্যাচের ফল এমন হলেও হতে পারত। না, ইউরো থেকে ছিটকে পড়ে শ্রীলঙ্কাকে প্রীতি ম্যাচের আমন্ত্রণ জানায়নি ইংল্যান্ড। এটি সদ্য সমাপ্ত ইংল্যান্ড-শ্রীলঙ্কা ক্রিকেট সিরিজের ফল। তিন সংস্করণ মিলিয়ে পয়েন্ট পদ্ধতিতে সফরকারীদের ২০-৪ ব্যবধানে হারিয়ে দিল ইংল্যান্ড।

মেয়েদের ক্রিকেটে অনেক আগে থেকেই চালু আছে পয়েন্টের হিসাবে সিরিজ বিজয়ী নির্ধারণের পদ্ধতি। মেয়েদের অ্যাশেজে গত দুবার এ পদ্ধতি ব্যবহার করা হয়েছে। পয়েন্টের হিসাবে মেয়েদের সর্বশেষ অ্যাশেজে বিজয়ী হয়েছিল অস্ট্রেলিয়া, এর আগের সিরিজে জয়ী হয়েছিল ইংল্যান্ড। শ্রীলঙ্কা সিরিজ দিয়ে ছেলেদের ক্রিকেটেও এ পদ্ধতি চালু করেছে ইংল্যান্ড। টেস্ট ম্যাচে ৪ পয়েন্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচে ২ পয়েন্ট করে দেওয়া হয়েছে বিজয়ীদের। ড্র কিংবা অমীমাংসিত ম্যাচের ক্ষেত্রে পয়েন্ট ভাগাভাগি করে দেওয়া হবে দুই দলকে।

এর ফলে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজেতে আলাদা করে বিজয়ী নির্ধারণ না করে জয়-পরাজয়ের ভিত্তিতে পয়েন্টের হিসাবে চূড়ান্ত বিজয়ী নির্ধারণ করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। ১৯ মে শুরু হওয়া টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে শেষ হওয়ায় ইংল্যান্ড ওই সিরিজ থেকে পেয়েছিল ১০ পয়েন্ট, আর শেষ ম্যাচ ড্র করার সুবাদে ২ পয়েন্ট জুটেছিল শ্রীলঙ্কার ভাগ্যে। ওয়ানডে সিরিজেও ৩টি ম্যাচ জিতে ও দুটি ম্যাচ অমীমাংসিত ভাবে শেষ হওয়ায় মোট ৮ পয়েন্ট পেয়েছে ইংল্যান্ড। আর শ্রীলঙ্কা পেয়েছে ২ পয়েন্ট। একমাত্র টি-টোয়েন্টি জিতে ইংল্যান্ড পেয়েছে আরও ২ পয়েন্ট। সব মিলিয়ে তিন সংস্করণ মিলিয়ে ২০ পয়েন্ট পেয়েছে ইংল্যান্ড। আরা হতাশার এক সফর কাটানো শ্রীলঙ্কার সম্বল মাত্র ৪ পয়েন্ট।

বিভিন্ন সিরিজ শেষের ‘ডেড রাবার’ ম্যাচ এড়াতেই পয়েন্ট পদ্ধতির সূচনা। এ পদ্ধতির একটি সুবিধা হচ্ছে, কোনো ম্যাচই আর গুরুত্বহীন থাকে না। ধরুন, ইংল্যান্ড টেস্ট সিরিজটি ২-০ ব্যবধানে জেতার পর যদি ওয়ানডে সিরিজে ৪-০ তে পিছিয়ে পড়ত, তবে আগের পদ্ধতির ‘ডেড রাবার’ ম্যাচটিই হয়ে যেত তখন সিরিজ নির্ধারণী! কিন্তু ইংল্যান্ডের সামনে সব সংস্করণই শ্রীলঙ্কা আত্মসমর্পণ করায় তা আর হলো কই?
তবে ইংলিশ ক্রিকেট বোর্ড হাল ছাড়ছে না, ১৪ জুলাই শুরু হতে যাওয়া ইংল্যান্ড-পাকিস্তান সিরিজেও ব্যবহৃত হবে পয়েন্ট পদ্ধতি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে