,

রোনালদো জাদুতে ওয়েলসকে উড়িয়ে ফাইনালে পর্তুগাল

222স্পোর্টস ডেস্ক : ২০০০ সালে একটি প্রীতি ম্যাচে ওয়েলসের মুখোমুখি হয়েছিল পর্তুগাল। সেই ম্যাচে পর্তুগালের কাছে ৩-০ গোলে হেরে গিয়েছিল ওয়েলস। বুধবার রাতে একবিংশ শতাব্দীতে দ্বিতীয়বারের মতো দু’দল মুখোমুখি হয়। এবারও পর্তুগালের কাছে হেরে গেল তারা।

অপরদিকে চলমান ইউরোর প্রথম সেমিফাইনালে ক্রিশ্চিয়ানো রোনালদো জাদুতে গ্যারেথ বেলের ওয়েলসকে ২-০ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়ে দ্বিতীয়বারের মতো টুর্নামেন্টটির ফাইনালের টিকিট পেয়েছে পর্তুগাল। এর আগে ২০০৪ সালে ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছিল পর্তুগাল। সেবার গ্রীসের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করেছিল তারা। আগামী রোববার শিরোপা নির্ধারণী ম্যাচে পর্তুগিজদের প্রতিপক্ষ অপর সেমিতে জার্মানি ও ফ্রান্সের মধ্যকার জয়ী দল।

ফ্রান্সের লিওঁতে ম্যাচের শুরুটা ছিল ম্যাড়ম্যাড়ে। প্রথমার্ধে গোলের দেখা পায়নি দু’দলই। গোল মিসের মহড়ায় যোগ দিয়েছিলেন রোনালদো-নানি-বেলরা। এই মন্দাভাব কাটে ম্যাচের ৫০ মিনিটে, রোনালদো জাদুতে। বলতে গেলে তিন মিনিটের পর্তুগিজ ঝড়ে উড়ে গেছে ওয়েলস।

ম্যাচের গোলমুখ উন্মোচন করেন রোনালদো। ৫০তম মিনিটে রাফায়েল গুরেইরো বল উড়িয়ে দেন রিয়াল মাদ্রিদ সুপারস্টারের দিকে। বলটি দুর্দান্ত এক হেডে ওয়েলসের জালে জড়ান রোনালদো। এতে ১-০ ব্যবধানে লিড নিয়ে দারুণ ছন্দে ফেরে পর্তুগাল।

এরপর পর্তুগিজদের গোল ব্যবধান দ্বিগুণ করেন নানি। গোলটির উৎস মুখে ছিলেন ওই রোনালদোই। ওয়েলসের ডি-বক্সের সামান্য বাইরে থেকে নিচু শট নেন রোনালদো। সেই শটে পায়ের আলতো ছোঁয়ায় গোল আদায় করে নেন নানি (২-০)।

এরপর শত চেষ্টা করেও একটি গোল শোধ দিতে পারেনি ওয়েলস। তাই প্রথমবারের মতো ইউরোতে খেলতে আসা বেলের দলকে হার ও স্বপ্নভঙ্গের বেদনা নিয়েই মাঠ ছাড়তে হলো। পাশাপাশি দল হিসেবে মুখোমুখি ওয়েলস-পর্তুগালের লড়াইকে ছাপিয়ে বেল-রোনালদোর লড়াইয়ের রোমাঞ্চ ছড়ানো ম্যাচটিতে শেষ পর্যন্ত জিতলেন রোনালদোই।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা