,

‘চুমু খেতে লজ্জা লেগেছিল’

nusrat54আজ মুক্তি পেতে যাচ্ছে জিৎ গাঙ্গুলি ও নুসরাত ফারিয়া অভিনীত ‘বাদশা’ সিনেমা। যৌথ প্রযোজনায় নির্মিত এ সিনেমাটি শুটিংয়ের শুরু থেকে রয়েছে আলোচনায়। মুক্তিকে সামনে রেখে এ সিনেমার প্রচারণায় বাংলাদেশে এসেছিলেন জিৎ গাঙ্গুলি। এ সময় নানা অভিজ্ঞতার কথাই জানিয়েছেন জিৎ-ফারিয়া।

বর্তমানে ভারতে অবস্থান করছেন নুসরাত ফারিয়া। সম্প্রতি সেখানে একটি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন এই অভিনেত্রী। এ সময় ‘বাদশা’ সিনেমার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন তিনি। জানিয়েছেন প্রথমবার জিতের সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করার অভিজ্ঞতার কথা।

‘বাদশা’ সিনেমায় জিৎ-ফারিয়ার চুম্বন দৃশ্য রয়েছে। জিতকে চুমু খাওয়ার অভিজ্ঞতা কেমন ছিল? জানতে চাইলে ফারিয়া বলেন, ‘প্রথম চুমু খেতে একটু লজ্জা লেগেছিল (মুখটা অল্প নামিয়ে)। এটাই তো ন্যাচারাল তাই না? যাকে (জিৎ) সবসময় টেলিভিশনে দেখেছি, অন্য নায়িকাদের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য করতে দেখেছি- তাকেই জড়িয়ে ধরাটাৃ!’

জিতের সঙ্গে অভিনয় করার আগে থেকেই জিতের অনেক ভক্ত ফারিয়া। তা অনেক আগেই জানিয়েছেন এই অভিনেত্রী।

বাংলাদেশ ও কলকাতায় একযোগে মুক্তি পেতে যাচ্ছে ‘বাদশা’। বাংলাদেশে সিনেমাটি প্রায় ষাটের অধিক প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানা গেছে। সিনেমাটি যৌথভাবে পরিচালনা করেছেন যাদব ও আব্দুল আজিজ। এর চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। সংগীত পরিচালনা করেছেন কলকাতার জিৎ গাঙ্গুলী ও বাংলাদেশের ইমন সাহা। এতে জিৎ-ফারিয়া ছাড়াও আরো অভিনয় করেছেন, চিত্রনায়ক ফেরদৌস, শ্রদ্ধা দাস প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা