,

ছয় বছর পর ইমন-মোনালিসা

photo-1467812543বিনোদন প্রতিবেদক : ইমন ও মোনালিসা ২০১০ সালে প্রচারিত ‘টক ঝাল মিষ্টি’ নামের একটি নাটকে অভিনয় করেছিলেন। নাটকটির পরিচালনা করেছিলেন নঈম ইমতিয়াজ নেয়ামূল। আবারও ছয় বছর পর জুটি বাঁধলেন। রাশেদ রাহা পরিচালিত ঈদের বিশেষ নাটক ‘মিস্টার পারফেকশনিস্ট’-এ জুটি বেঁধে কাজ করছেন তাঁরা। নাটকটি আসছে কোরবানির ঈদের জন্য নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছেন পরিচালক।

গত শনিবার থেকে রাজধানীর উত্তরায় শুরু হয়েছে নাটকটির শুটিং। এ ছাড়া কারওয়ান বাজারের একটি রেস্তোরাঁয় ও সংসদ ভবনের সামনে শুটিং করা হবে।

পরিচালক রাশেদ রাহা বলেন, ‘নাটকটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন ইমন। সব কিছুতেই তিনি খুঁতখুঁতে। কোনো মেয়ের সঙ্গে পরিচয় হলে তাঁর মধ্যেও পরিপূর্ণতা খোঁজেন। তার এই স্বভাব এতটাই মাত্রাতিরিক্ত পর্যায়ে চলে যায় যে, তাকে সবাই মিস্টার পারফেকশনিস্ট বলে ডাকতে থাকে। একদিন ইমন রেস্তোরাঁয় খেতে গেলে তার খুঁতখুঁতে স্বভাবটি লক্ষ করেন মোনালিসা। একসময় দুজনের মাঝে বন্ধুত্ব গড়ে ওঠে। মোনালিসা বোঝানো শুরু করেন জীবন সব ক্ষেত্রে নিখুঁত হয় না। পরিপূর্ণতার বাইরে গিয়েও জীবনকে অনেক ভালোভাবে সাজানো সম্ভব।’

তিনি আরো বলেন, ‘ঈদের সময় তারকারা অনেক ব্যস্ত সময় কাটান, শুটিংয়ের জন্য শিডিউল পেতে সমস্যা হয়। হঠাৎ করেই দুজনের শিডিউল পাওয়ায় আগামী কোরবানি ঈদের এই নাটকটি করে রাখছি।’

মোনালিসা বলেন, ‘এর আগেও আমরা এক সঙ্গে কাজ করেছি। আমরা শুরুতে একটি মোবাইল কোম্পানির বিজ্ঞাপনে মডেল হয়েছিলাম। এর পর বেশ কয়েকটি নাটকেও কাজ করেছি। আমি দেশের বাইরে যাওয়া আগে ২০১০ সালে একটি নাটকে কাজ করেছিলাম। আমাদের প্রতিটি কাজই ছিল দর্শকপ্রিয়।’

ইমন বললেন, ‘প্রায় ছয় বছর পর মোনালিসার সঙ্গে অভিনয় করছি। যেহেতু আমরা এর আগেও একাধিক কাজ করেছি, তাই আমাদের বোঝাপড়াটা অনেক ভালো। ও দীর্ঘদিন আমেরিকায় ছিল। আমাদের জুটি অনেকদিন পর দেখে দর্শকদের ভালো লাগবে আশা করি।’

‘মিস্টার পারফেকশনিস্ট’ নাটকটি লিখেছেন খায়রুল বাসার নির্ঝর, পরিচালনা করেছেন রাশেদ রাহা। এ ছাড়া একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে নন্দিত অভিনেত্রী শম্পা রেজাকে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে