,

জেলে যেতে হবে না মেসিকে

messiস্পোর্টস ডেস্ক : কর ফাঁকি মামলায় আর্জেন্টিনা এবং বার্সেলোনার ফুটবলার লিওনেল মেসিকে ২১ মাসের কারাদণ্ড দিয়েছে। আজ বুধবার বার্সেলোনার একটি আদালত এ রায় দেন। তবে ২১ মাসের জেল হলেও জেলে যেতে হবে না বার্সেলোনার এই তারকাকে।

স্পেনের আইনানুযায়ী, ২৪ মাসের নিচে প্রথম কোন মামলায় জেল হলে তাকে সাজা ভোগ করতে হয় না। ফলে মেসির বাবা এবং মেসি কাউকেই জেলে যেতে হবে না।

২১ মাসের কারাদণ্ডের পাশাপাশি মেসিকে ২০ লাখ ইউরো জরিমানা করা হয়। মেসির বাবা হোর্হে মেসিকে একই পরিমান সাজা দেওয়া হয়। মেসির বাবাকে ১৫ লাখ ইউরো জরিমানা করা হয়। জরিমানার টাকা অবশ্যই দিতে হবে তাদেরকে।

এর আগে ২০০৭ ও ২০০৯ সালের মাঝামাঝি সময়ে মেসি ও তার বাবা ৪২ লাখ ইউরো কর ফাঁকি দেন বলে অভিযোগ এনেছিল স্পেনের কর কর্তৃপক্ষ। সেই মামলাতেই মেসিকে দোষী সাব্যস্ত করা হলো। তবে স্পেনে সহিংস অপরাধ না করলে দুই বছরের নিচে সাজার ক্ষেত্রে কারাবাস হয় না।

সরকারি আইনজীবীদের অভিযোগ ছিল বেলিজ ও উরুগুয়েতে নিবন্ধিত কয়েকটি কোম্পানির মাধ্যমে হোর্হে তার ছেলের আয়কর ফাঁকি দেন। ২০১৩ সালের অগাস্টে মেসি ও মেসির বাবা ফাঁকি দেওয়া কর আর এর সুদ বাবদ ৫০ লাখ ইউরো পরিশোধ করেছিলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা