,

ভারতের জম্মু-কাশ্মীর ও কেরালায় ঈদ পালিত

eid-pakistanআন্তর্জাতিক ডেস্ক : যথাযথ মর্যদায় বুধবার ভারতের জম্মু ও কাশ্মীর এবং কেরালায় পালিত হচ্ছে খুশির ঈদ-উল-ফিতর। একমাসের রমজান শেষে এদিনই মুসলিম সম্প্রদায়ের মানুষেরা বিশেষ প্রার্থনা এবং শুভেচ্ছা বিনিময় করেন একে অপরের সঙ্গে।

এদিন সকালে সবচেয়ে বড় নামাজটি হয় জম্মুর রেসিডেন্সি রোড সংলগ্ন ইদগা গ্রাউন্ডে। নামাজ পড়তে উপস্থিত ছিলেন প্রায় কয়েক হাজার মুসলিম। ঈদ শেষে মুসলিমদের সঙ্গে কোলাকুলি করেন হিন্দু সম্প্রদায়ের মানুষেরা।

এছাড়াও জম্মু-কাশ্মীরের রাজধানী শ্রীনগরের পোলো গ্রাউন্ড, বারামুল্লা, সোপোর, গান্ডেরবাল, বন্দিপোরা, পুলওয়ামা, অনন্তনাগ কাশ্মীর উপত্যকার একাধিক শহরে ঈদের নামাজ আদায় করা হয়।

ঈদ উপলক্ষ্যে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মেহেবুবা মুফতি, সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। এদিন সকালে এই রাজনীতিবিদই শ্রীনগরের ডাল লেকের পাশে হজরতবাল মসজিদে গিয়ে অন্যান্যদের সঙ্গে নামাজ আদায় করেন।

অন্যদিকে কেরালার রাজধানী তিরুবন্তপুরমের চন্দ্রশেখরন নায়ার স্টেডিয়ামে সবচেয়ে বড় নামাজ অনুষ্ঠিত হয়। ঈদ উপলক্ষ্যে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেরালার রাজ্যপাল সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি পি.সদাসিবম এবং মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা