,

১২৮ কেজি স্ত্রীর ‘ওজনে’ স্বামীর মৃত্যু!

222অনলাইন ডেস্ক : ১২৮ কিলোগ্রাম স্ত্রী’র ওজনের ভারে মৃত্যু হয়েছে এক বৃদ্ধের। ঘটনাটি ঘটেছে ভারতের গুজরাটের রাজকোটে কলাভাদ রোডে। গত সোমবার সকালে পা পিছলে নিজের স্বামী নটবরলালের উপর পড়ে যান ১২৮ কিলোগ্রামের মঞ্জুলা ভিটলানি (৬৮)৷ এই দুর্ঘটনাতেই তার স্বামীর মৃত্যু হয়। কলাভাদ রোডের ভিটলানি দম্পতির সঙ্গে একই বাড়ির দোতলায় থাকতেন তাদের পুত্র আশিষ ও পুত্রবধূ নিশা৷

সোমবার সকালে হঠাৎ আশিষের শ্বাসকষ্ট শুরু হয়৷ ছেলের চিন্তায় তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে পা পিছলে যায় মঞ্জুলাদেবীর৷ তার পিছনেই আসছিলেন নটবরলাল৷ টাল সামলাতে না পেরে স্বামীর উপরই পড়ে যান মঞ্জুলা ৷ স্ত্রীর ভার সামলাতে না পেরে সিঁড়ির শেষ ধাপে আছড়ে পড়েন তিনি৷ মঞ্জুলাদেবীর ওজনের চাপে মৃত্যু হয় তার৷

রাজকোট তালুক থানার এক শীর্ষ পুলিশ অফিসার জানিয়েছেন, দুর্ঘটনার পর ওই বৃদ্ধ দম্পতিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মস্তিষ্কে রক্তক্ষরণের ফলে নটবরলালের মৃত্যু হয়েছে বলে জানান চিকিত্সকরা। পায়ে গুরুতর আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন মঞ্জুলাও। সূত্র : আনন্দবাজার।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা