,

ঈদের দিন ঢাকাসহ সারা দেশে বৃষ্টি হতে পারে

15532-rain-in-dhakaনিজস্ব প্রতিবেদক : ঈদের দিন রাজধানী ঢাকাসহ সারা দেশে দমকা ও ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য এসেছে।

আজ বুধবার আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত থাকার কারণে আজ সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায় দমকা ও ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সে সঙ্গে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।’
ইয়াহু ওয়েদার আপডেটের তথ্য অনুসারে কাল বৃহস্পতিবার ঢাকায় বৃষ্টিপাতের পরিমাণ আজ বুধবারের তুলনায় ২৫ শতাংশ কমার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া বিষয়ক আন্তর্জাতিক ওয়েবসাইট আকু ওয়েদারের পূর্বাভাস অনুযায়ী, ঈদের দিন রাজধানীতে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক কম হতে পারে। সারা দিনে এক ঘণ্টার মতো বৃষ্টি হতে পারে। সে সঙ্গে দমকা ও ঝোড়ো হাওয়াসহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা