,

হত্যা শেষ, ফোনে খবর দিয়েছিল জঙ্গিরা

1467817015_37নিউজ ডেস্ক : গুলশানের রেস্তোরাঁয় হামলা চালিয়ে দেশি-বিদেশি ২০ জনকে হত্যার পরে জঙ্গিরা কাউকে ফোন করে হত্যার খবর দিয়েছিলেন। বাংলায় হওয়া সংক্ষিপ্ত কথোপকথনে একজন বলেছিলেন, ‘তাঁদের (জিম্মি) হত্যা করা হয়েছে।’ ওই রেস্তোরাঁ থেকে বেঁচে ফেরা একজন জিম্মি পুলিশকে এসব তথ্য দিয়েছেন।

আজ বুধবার ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম তাঁর কার্যালয়ে সাংবাদিকেদের এ সব কথা বলেন।

গত শুক্রবার রাতে গুলশানের হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলায় ২০ জন নিহত হন। এর মধ্যে ১৭ জন বিদেশি, তিনজন বাংলাদেশি (একজন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক)।
মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, জিম্মি দশা থেকে উদ্ধার হওয়া সেই ব্যক্তির বক্তব্য যাচাই-বাছাই করা হচ্ছে।

কর্মকর্তারা ধারণা করছেন, জঙ্গিরা ওই হামলার সমন্বয়কারীকে ফোন করে হামলার খবর জানিয়েছেন। তবে জঙ্গিরা সরাসরি মুঠোফোনে কল করেননি। তাঁরা ইন্টারনেটের কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করে এ যোগাযোগ করেছেন। একই অ্যাপ ব্যবহার করে তাঁরা ছবিও পাঠিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

একজন কর্মকর্তা বলেন, গণমাধ্যমে খবর বেরিয়েছে, আগে জঙ্গিরা টেলিগ্রাম অ্যাপ ব্যবহার করত। সম্প্রতি থ্রিমা যোগাযোগ অ্যাপ ব্যবহার করছে নিজেদের মধ্যে যোগাযোগ করতে। এ ছাড়া তাঁরা ‘ডার্ক ওয়েবে’ নিজেদের তথ্য ও জনসংযোগের কাজ করে যাচ্ছেন। প্র/আ

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা