,

মিকার বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ

 

বিনোদন ডেস্ক : বিপাকে পড়েছেন ভারতের জনপ্রিয় গায়ক মিকা সিং। যৌন নিগ্রহের অভিযোগ উঠেছে এ গায়কের বিরুদ্ধে।তার বিরুদ্ধে এ অভিযোগ তুলেছেন উঠতি এক ডিজাইনার-মডেল। এ বিষয়ে মুম্বাইয়ের ভারসোভা থানায় একটি অভিযোগও দায়ের করেছে ওই মডেল।একজন উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে এ গায়কের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ৩৫৪ (নারীর সম্ভ্রমহানি), ৩২৩ (ইচ্ছাকৃতভাবে আঘাত) এবং ৫০৪ (উদ্দেশ্যপ্রণীতভাবে অপমান) ধারায় এফআইআর দায়ের হয়েছে।

 

mika-singh1467786360

বিষয়টি নিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ওই মডেলের সঙ্গে পাঁচ বছর ধরে মিকা সিংয়ের পরিচয়। এ গায়কের সঙ্গে দেখা করতে তিনি প্রায়ই তার বাড়িতে আসতেন। তিনি পুলিশকে জানিয়েছেন, মিকা তাকে কাজ দেওয়ার প্রতিজ্ঞা করেছিলেন। কিন্তু যখন তিনি এ বিষয়ে কোনো অগ্রগতি পাননি তখন মিকাকে এ বিষয়ে জিজ্ঞেস করেন। তখনই বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়।

ওই মডেল আরো অভিযোগ করেছেন, মিকা তাকে শারীরিকভাবে আঘাত করেছেন। এদিকে তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ অস্বীকার করে মিকা পাল্টা একটি মামলা দায়ের করেছেন। তিনি পুলিশকে জানিয়েছেন, ওই মডেল তার কাছে পাঁচ কোটি রুপি দাবি করে কিন্তু তিনি তা দিতে অস্বীকার করলে তার ক্যারিয়ার ধ্বংস করে দেওয়ার হুমকি দেয়। পুলিশ এ বিষয়ে এখনো কাউকেই গ্রেপ্তার করেনি।

বিতর্কিত নানা কারণে এর আগেও খবরে এসেছেন মিকা। ২০০৬ সালে রাখি সাওয়ান্তকে একটি পার্টিতে চুমু খেয়ে খবরে এসেছিলেন তিনি। এছাড়া ২০১৪ সালে একটি ‘হিট অ্যান্ড রান’ মামলায় জড়িয়েছিলেন। ২০১৫ সালে একটি কনসার্টে একজন ডাক্তারকে চড় মেরে বিতর্কিত হন এ গায়ক।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা