,

নতুন নিরাপত্তা ছকে গুলশান

 

 

নিজস্ব প্রতিবেদক: জঙ্গি হামলার পর গুলশান এলাকায় নতুন নিরাপত্তার ছক করা হয়েছে। রাজধানী ঢাকার কূটনৈতিক ও অভিজাত পাড়া হিসেবে পরিচিত গুলশান এলাকায় ঈদের ছুটিতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেজন্য পুলিশ, র‌্যাবের সঙ্গে অন্য নিরাপত্তা সংস্থার সদস্যদের সমন্বয় করে মোতায়েন করা হয়ছে। গলি এবং গুরুত্বপূর্ণ মোড়ে চেকপোস্ট বসানো হয়েছে। জরুরি কাজ না থাকলে এ এলাকার কেউ যেন বাইরে না আসেন সে অনুরোধ জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

Gulshan1467802100

 

বুধবার দুপুরে গুলশানের ডিপ্লোমেটিক জোনের পুলিশের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ জসিম উদ্দিন রাইজিংবিডিকে বলেন, ‘ঈদে কূটনৈতিক পাড়া গুলশানে নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। চেকপোস্টের পাশাপাশি বাড়ানো হয়েছে সাদাপোশাকে গোয়েন্দা নজরদারি। এমনকি দূতাবাসগুলো চাইলে নিরাপত্তার স্বার্থে তাদেরকে স্কটও দেয়া হবে।’

 

 

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ঈদে রাজধানী ফাঁকা হয়ে যায়। বেড়ে যায় অপরাধ প্রবণতাও। এসব বিষয় মাথায় রেখেই কূটনৈতিক পাড়ার নিরাপত্তা নতুন ছকে সাজানো হয়েছে।’
সোমবার গিয়ে দেখা যায়, গুলশান এলাকায় প্রবেশের দু’টি পথে বসানো হয়েছে ৪টি চেকপোস্ট। প্রতিটি চেকপোস্টের দায়িত্বে একজন করে পুলিশের সিনিয়র কর্মকর্তা রয়েছেন। রাস্তায় লোকজন খুব কম চলাচল করছে। আর কোন গাড়ি এলেই তা চেকপোস্টে থামানো হচ্ছে এবং তল্লাশি করা হচ্ছে। এই এলাকায় ঈদের ছুটিতে সরকারের সব সংস্থা সমন্বয় করে কাজ করছে। ৮ প্লাটুন পুলিশ, র‌্যাবের টহল দল এবং সাদা পোশাকের গোয়েন্দারা বিভিন্ন দূতাবাসের কাছে এবং গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান করছিল।

এর আগে গুলশান এলাকার নিরাপত্তা নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। তারা সবাই নিরাপত্তার বিষয়ে মন্ত্রীর কাছে বলেন। এরপরই ওই এলাকাকে নিরাপত্তার নতুন ছকে আনা হয়।

উল্লেখ্য, শুক্রবার রাত পৌণে ৯টার দিকে গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্টে একদল বন্দুকধারী হামলা চালিয়ে লোকজনকে জিম্মি করে। তাদের হামলায় পুলিশের দুই কর্মকর্তা নিহত হন। তারা ১৭ বিদেশিসহ ২০ জিম্মিকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে। পরদিন সকালে সশস্ত্র বাহিনীর কমান্ডো অভিযানে জিম্মি সঙ্কটের অবসান হয় এবং ১৩ জন জিম্মিকে জীবিত উদ্ধার করা হয়। দুপুরে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, ছয় হামলাকারী নিহত হয়েছে, একজন ধরা পড়েছে। এ ঘটনায় সন্ত্রাস দমন আইনে পুলিশ বাদি হয়ে একটি মামলা করেছে, যেখানে পাঁচ জঙ্গির নাম উল্লেখসহ মোট ২০ জনকে আসামি করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে