,

জঙ্গিদের যেকোনো তথ্য শেয়ার, লাইক দেওয়া এমনকি ভিডিও শেয়ার করলে ব্যবস্থা: পুলিশ

 

 

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে আরও সন্ত্রাসী হামলা চালানোর হুমকি দিয়ে তিনজন বাংলাদেশি একটি ভিডিও বার্তা ছেড়েছেন বলে দাবি করেছে জঙ্গিগোষ্ঠীর ইন্টারনেটভিত্তিক তৎপরতা নজরদারি করা যুক্তরাষ্ট্রভিত্তিক সাইট ইন্টেলিজেন্স গ্রুপ।বাংলাদেশ পুলিশ এ ভিডিও-র সত্যতা নিয়ে আনুষ্ঠানিক কিছু না বললেও এটি ‘শেয়ার’ না করতে বলেছে। পুলিশ বলেছে, এটি যে বা যারা ছড়াবে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

 

index_134196

পুলিশের উচ্চপর্যায়ের সূত্র জানায়, ভিডিওটি তাদের নজরে এসেছে। তবে ওই তিন যুবকের পরিচয় সম্পর্কে এখনো তারা নিশ্চিত হতে পারেনি।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে সাইট একটি টুইটে কথিত বাংলাদেশি আইএস যোদ্ধার ভিডিও বার্তার কথা জানায়। সাইটের দাবি অনুযায়ী, ওই তিন বাংলাদেশি সিরিয়ার রাকায় জঙ্গি সংগঠন আইএসের যোদ্ধা। টুইটে তাদের তিনজনের ছবি দেওয়া হয়েছে। তিনজনের মধ্যে একজনের মুখ কাপড়ে ঢাকা। অন্য দুজনের চেহারা স্পষ্ট দেখা যায়। এদের একজনকে আবু ঈসা আল বাঙালি ও আরেকজনকে আবু খালিদ আল বাঙালি নামে পরিচয় দেওয়া হয়েছে। তৃতীয় জনের নাম উল্লেখ করা হয়নি।

ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তাটি ছড়িয়ে পড়েছে।

ওই ভিডিও বার্তায় দেখা যায়, তিন যুবকই বাংলায় কথা বলছেন। এঁদের প্রথম জন বাংলা ও ইংরেজি ভাষায় গুলশানে হামলাকারীদের পক্ষ নিয়ে আরও হামলা চালানোর হুমকি দিচ্ছেন। তাঁরা বাংলাদেশ সরকার ও তাঁদের ভাষায় ‘ক্রুসেডারদের’ সতর্ক করে দিয়েছেন। তাঁদের দাবি, গণতন্ত্র একটি ভ্রান্ত মতবাদ।

ভিডিওতে দেখা যায়, রাতে একটি ব্যস্ত রাস্তার পাশে দাঁড়িয়ে ভিডিওটি ধারণ করা হয়েছে। তবে ভিডিও দেখে জায়গাটি কোথায় সে সম্পর্কে ধারণা পাওয়া যায় না।

তবে ভিডিওটির বিষয়ে জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের উপমহাপরিদর্শক (গণমাধ্যম) এ কে এম শহিদুর রহমান বলেন, ‘যেকোনো জঙ্গি তৎপরতার সমর্থনে যেকোনো ধরনের কনটেন্ট আপলোড, শেয়ার করা এমনকি তাতে লাইক দেওয়া এবং তার সমর্থনে কমেন্ট করাও আইসিটি অ্যাক্ট অনুযায়ী অপরাধ। যারা এগুলো করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা