,

ঈদ উপলক্ষে সিরিয়ায় ৭২ ঘণ্টার যুদ্ধবিরতি

 

 
আন্তর্জাতিক ডেস্ক :সিরিয়াতে একতরফা ৭২ ঘণ্টার যুদ্ধবিরতি দিয়েছে সরকারি বাহিনী। মূলত মুসলমানদের পবিত্র ধর্মীয় উৎসব ঈদুল-ফিতর উদযাপনের উদ্দেশেই এই ঘোষণা দিয়েছে সরকার। বিবিসির সংবাদে এই যুদ্ধ বিরতির খবর প্রকাশ করা হয়েছে।সিরীয় সেনাবাহিনীর জেনারেল কমান্ড একটি বিবৃতিতে জানিয়েছে, এই যুদ্ধবিরতি শুরু হবে বুধবার বেলা ১ টা থেকে শুক্রবার রাত ১ টা পর্যন্ত। তবে সিরিয়া সরকার এই যুদ্ধবিরতির ঘোষণা দিলেও বিদ্রোহীরা এতে সায় দিয়েছে কিনা সে ব্যাপারে সন্দেহ আছে।

 

_88379003_031582632-1

এই ঘোষণার আগে সিরিয়ার যুদ্ধ বিধ্বস্ত শহর হোমসে ঈদের নামাজ আদায় করতে জনসম্মুখে এসেছিলেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। রাজধানী দামেস্কোর বাইরে তার উপস্থিতি খুবই দুর্লভ।হোমসের বেশিরভাগটাই নিয়ন্ত্রণ করতো বিদ্রোহীরা। কিন্তু গত ২ বছরে সেখানে চলেছে সরকার বাহিনীর সাথে বিদ্রোহীদের তুমুল যুদ্ধ। এমনকি বুধবারেও সংঘর্ষ ও হতাহতের খবর পাওয়া গেছে সিরিয়ায়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা